নয়াদিল্লি : গুণমানের পরীক্ষায় ব্যর্থ হল ২৮৭টি ওষুধের নমুনা। অক্টোবরে গুণগত মানদণ্ডে এগুলি স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেরটিজে মুখ থুবড়ে পড়েছে। একইভাবে সেন্ট্রাল ড্রাগস ল্যাবোরেটরিজ এরকম ৩৭টি নমুনাকে শনাক্ত করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে, মানহীন (Not of Standard Quality – NSQ) এবং ভেজাল ওষুধের তালিকা প্রতি মাসে সিডিএসসিও (CDSCO) পোর্টালে প্রকাশ করা হয়। মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সালের অক্টোবর মাসে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিজ ৩৭টি ওষুধের নমুনাকে মানহীন (NSQ) হিসেবে শনাক্ত করেছে এবং স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিজ ২৮৭টি ওষুধের নমুনাকে মানহীন (NSQ) হিসেবে চিহ্নিত করেছে।
কোনও ওষুধের নমুনাকে ‘এনএসকিউ’ (NSQ – মানসম্মত নয় এমন) হিসেবে চিহ্নিত করা হয়, যখন সেটি নির্ধারিত গুণমান সংক্রান্ত কোনও একটি বা একাধিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়। সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষিত ব্যাচের ওষুধগুলির ক্ষেত্রেই কেবল এই বিষয়টি প্রযোজ্য, বাজারে থাকা অন্য ওষুধগুলির বিষয়ে এর কারণে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে। এছাড়া, অসমের স্টেট লাইসেন্সিং অথরিটির পাঠানো একটি ওষুধের নমুনাকে ‘নকল’ (spurious) হিসেবে শনাক্ত করা হয়েছে। কারণ তদন্তে দেখা গেছে, অন্য কোনও কোম্পানির মালিকানাধীন ব্র্যান্ড নাম ব্যবহার করে অননুমোদিত কোনও নির্মাতা প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। মন্ত্রকে জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রক আরও জানায়, বাজারে থাকা নিম্নমানের (NSQ) ও নকল ওষুধ শনাক্ত করে সেগুলি সরিয়ে ফেলার লক্ষ্যে রাজ্য পর্যায়ের নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে নিয়মিতভাবে কাজ করা হয়।
এদিকে গুণগত মান খারাপ থাকায় ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল কয়েকদিন আগেই। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ করে রাজ্য ড্রাগ কন্ট্রোলও। নিষিদ্ধের তালিকায় ছিল- জ্বর, ব্যথা, হাইপার টেনশন কমানোর মতো ওষুধ। অ্যাসিডিটি, ডায়েরিয়া, সংক্রমণ কমানোর ওষুধও নিষিদ্ধের তালিকায়।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে এই নির্দিষ্ট ৩৬টি ওষুধের যে ব্য়াচ নম্বর, সেগুলেি নির্দিষ্ট করে জানানো হয় যে, গুণগত মান খারাপের জন্য তা বিক্রি করা যাবে না। বাজারে থাকলে তা প্রত্যাহার করতে হবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
