কলকাতা: ছবি মুক্তির দিন ঘোষণা নিয়ে নিজেই ধন্দ্বে ছিলেন পরিচালক। সদ্য ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa)  ছবিটিকে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছিল। শেষমেষ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মেলে সমাধানসূত্র। নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Ye Prem Mol Liya)-র কারণে এই শুক্রবারই ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো কমিয়ে দেওয়ার কথা বলেছিলেন একাধিক হলমালিকেরা। আর এর প্রতিবাদেই, সপ্তাহান্তে ছবিটি সমস্ত হল থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন নির্মাতার। অবশেষে বিষয়টিকে সরকারের নজরে নিয়ে আসা হয়। এরপরে নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাফ জানিয়ে দেন, বাংলা ছবিকে প্রাইম টাইম শো দিতে হবে। এখানেই শেষ নয়, তিনি জানিয়ে দেন প্রযোজকেরা চাইলে প্রেক্ষাগৃহে চালাতেই হবে এই ছবি। এর পরের দিনই আগামী ছবির ঘোষণা করে দেন, পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। এই শীতেই মুক্তি পাবে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) অভিনীত নতুন সিনেমা, ‘ফ্যামিলিওয়ালা’। 

নতুন সিনেমা মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক

আগামী ২৪ ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসে মুক্তি পাবে সুমন ঘোষের নতুন এই সিনেমা। এই ছবিতেই দীর্ঘদিন পরে নন্দিতা রায় এবং নিজে ছাড়া অন্য কোনও পরিচালকের পরিচালনায় অভিনয় করছেন শিবপ্রসাদ। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, অনুসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বসু এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও অন্যান্যরা। কিন্তু কেন এই সিনেমা মুক্তির দিন ঘোষণা নিয়ে ধন্দ্বে ছিলেন পরিচালক। কারণ এই একইদিনে মুক্তি পাচ্ছে, শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতিক্ষীত সিনেমা, ‘কিংগ’ (King)। শুধু শাহরুখ নয়, এই ছবিতে অভিনয় করছেন শাহরুখ কন্যা সুহানা খানও। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কিন্তু ফের একবার, শাহরুখ খানের ছবির মুখোমুখি হতে চলেছে, এক বাংলা ছবি, ‘ফ্যামিলিওয়ালা’। 

হিন্দি ছবির দাপটে বাংলা ছবির ওপর হল থেকে সরিয়ে নেওয়ার চাপ, এই নতুন নয়। এর আগেও, ‘পাঠান’ ছবি মুক্তির কারণে, ভাল ফল করা সত্ত্বেও হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটিকে। ‘সাধক বামাক্ষ্যাপা’-র ক্ষেত্রেও সেই পরিস্থিতিই তৈরি হয়েছিল। তবে বর্তমানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তা সামাল দেওয়া গিয়েছে। পরিচালক সুমন ঘোষের আশা, ক্রিসমাসে শাহরুখ খানের ছবি মুক্তি পেলেও, তিনি নির্বিঘ্নেই দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন, ‘ফ্যামিলিওয়ালা’-কে।

আরও পড়ুন: News Update: ‘কার্পেটের ওপর কী পড়ে রয়েছে, দেখতে গিয়েই হঠাৎ..’, বড় দুর্ঘটনা বাঙালি অভিনেত্রীর সঙ্গে!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *