মুম্বই: আর মাত্র মাঝে ২০ দিনের মত। এরপরই আগামী মরশুমের আইপিএলের জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। এবার গোয়ায় বসবে প্লেয়ারদের জন্য দর কষাকষির আসর। আসন্ন নিলামে দেখা যেতে পারে এমন অনেক ভারতের ভবিষ্যৎ তারকাকে যাঁরা বয়সভিত্তিক টুর্নামেন্ট বা ভারত এ দলের হয়ে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পারফরম্য়ান্স করেছেন। সেই তালিকায় রয়েছেন আর্যবীর সহবাগ। যাঁর আরও একটা পরিচয় তিনি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগের সুপুত্রও। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছেন আর্যবীর। সেখানে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শোনা যাচ্ছে আসন্ন নিলামের জন্য নিজের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা রেখেছেন আর্যবীর। ফাইনালে পাকিস্তানকে হারানোর নায়ক মোহিত উলভাও না কি নাম দিয়েছেন নিলামে। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড় ও অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের ক্যাপ্টেন লক্ষ্য রায়চন্দানি নিলামে নিজেদের নাম দেননি।

ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় ক্রিকেটার নিখিল চৌধুরী, যিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছেন, নিলামের পুলে জায়গা করে নিয়েছেন। নিখিল একটা সময়ে কলকাতা ময়দানে খেলেছেন। সেখান থেকে করোনার সময়ে তাঁর কেরিয়ারে টার্নিং পয়েন্ট আসে। কোভিডের আগে অস্ট্রেলিয়ায় দিদির কাছে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আসা সম্ভব হয়নি। তার আগেই ওখানেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার নাগরিকত্বও নিয়ে নেন। এরপর ধীরে ধীরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলেন নিখিল। 

প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির বর্তমানে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল যে তিনি ইংল্যান্ডের বাসিন্দা হিসেবে নিলামে নাম দিতে পারেন। যদিও তা তিনি করছেন না। 

প্রত্যেকবারের মতই এবারের নিলামেও নিজেদের সর্বোচ্চ বেস প্রাইস কোনও ক্রিকেটার রাখতে পারবেন ২ কোটি টাকা। সেই মত ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন আবেশ খান ও দীপক চাহার। ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাজয়ী অলরাউন্ডার বেন স্টোকসও নিলামের জন্য নাম দিয়েছেন। তিন বছর আগে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টোকস। অভিজ্ঞ অস্ট্রেলীয় ব্যাটার ডেভিড ওয়ার্নারও এই তালিকার আরেকটি উল্লেখযোগ্য নাম। এই বেস প্রাইস নিয়ে মোট মোট ৩০ জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। যার মধ্যে ২ জন ভারতীয় ও ২৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *