নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি হল। পাসপোর্টে তথ্যের অসঙ্গতি থাকার অভিযোগ। সেই নিয়েই লুকআউট নোটিস জারি হয়েছে বলে দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এর আগে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাওয়ার সময় বিমানবন্দরে আটকানো হয় সৌরভকে। সেই নিয়ে কেন্দ্রকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ করেছিলেন তিনি। (Saurav Das)
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে একথা জানিয়েছে কেন্দ্র। তারা জানিয়েছে, পাসপোর্টে অসঙ্গতি সংক্রান্ত অভিযোগ সামনে আসার পর সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে। কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা। বিচারপতি অমিত মহাজনকে তিনি জানান, ২৩ নভেম্বর সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে মুম্বই পুলিশ। ঘটনাচক্রে ২৪ নভেম্বর ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাওয়ার কথা ছিল সৌরভের। মধ্যরাতে বিমানবন্দরে পৌঁছলেও বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে। (Cockroach Janta Party)
আরও পড়ুন: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
বিদেশ যেতে বাধাপ্রাপ্ত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। সেই মতো কেন্দ্রকে নোটিস দিয়েছিল আদালত। ৯ ডিসেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে। সেই নিয়ে শুনানি চলাকালীনই এদিন সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস জারির কথা সামনে আনেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। বিদেশ যেতে বাধাপ্রাপ্ত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। সেই মতো কেন্দ্রকে নোটিস দিয়েছিল আদালত। ৯ ডিসেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে। সেই নিয়ে শুনানি চলাকালীনই এদিন সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস জারির কথা সামনে আনেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। জানান, ২০ অগাস্ট পুদুচ্চেরীর পুলিশ সুপারের তদন্তে সৌরভের পাসপোর্টে অসঙ্গতি ধরা পড়ে। তাঁর স্কুল, ঠিকানা এবং পার্সেন্টেজে অসঙ্গতি পাওয়া যায়।
কী কী অসঙ্গতি পাওয়া গিয়েছে, সেই নিয়ে প্রশ্ন উঠলে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, পাসপোর্টের আবেদনপত্রে বাবার নামের জায়গাটি ফাঁকা রেখেছেন সৌরভ। কিছু নথিতে দিল্লির ঠিকানা দেখানো হয়েছে, কিছুতে আবার পুদুচ্চেরীর। তবে সৌরভের বিদেশযাত্রাই শুধু আটকানো হয়েছে, তাঁর পাসপোর্ট বাতিল করা হয়নি বলে জানানো হয় আদালতে।
আরও পড়ুন: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
কেন্দ্র জানিয়েছে, ২৩ নভেম্বর সন্ধে ৭টা বেজে ৩২ মিনিটে এবং ৭টা বেজে ৩৬ মিনিচে সৌরভকে একটি শোকজ নোটিস এবং ভ্রমণ নির্দেশিকা পাঠানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল তাঁকে। তা না করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
ইতিমধ্যেই সৌরভের সমর্থনে এগিয়ে এসেছেন ককরোচ জনতা পার্টির আর এক নেতা অভিজিৎ দীপকে। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থকদের হ্যান্ডল থেকে সৌরভের পাসপোর্টের প্রতিলিপি ছড়িয়ে দেওয়া হচ্ছে। সিস্টেমের ভিতর থেকে দেশের একজন নাগরিকের পাসপোর্ট কী ভাবে ফাঁস হয়, প্রশ্ন তুলেছেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। লেখেন, ‘কোন দুনিয়ায় বাস করছি আমরা? প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখার অধিকার নেই কারও, অথচ নাগরিকের পাসপোর্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে?’
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
