কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) সফর প্রায় শেষের মুখে। প্রায় ৩ মাসে যতই তর্কবিতর্ক থাকুক, যতই মনোমালিন্য থাকুক.. এখন হামেশাই ঘরের আনাচে-কানাচে দেখা যায় এক অন্য ছবি। হাউজমেটসদের দেখা যায়, ফেলে আসা পুরনো সময় নিয়ে কথা বলতে। এই ঘরে যা যা সুন্দর সময় কেটেছে তাঁদের, কখনও প্রেম, কখনও মনখারাপ, চোখের জল.. যেন সবকিছুরই সাক্ষী হয়ে থেকেছে এই ঘর। শেষ এপিসোড মজার ছলে শুরু হলেও, শেষমেষ সৌরভ দাসের (Saurav Das) মনামী ঘোষকে (Monami Ghosh) লেখা চিঠি পড়ে.. আবেগে ভেসেছেন অনেকেই। চিঠি পড়া শেষে সবার চোখেই জল। এমনকি আবেগপ্রবণ হয়েছেন রাজবীরও। তবে এই ঘরে বর্তমানে সম্পর্কের সমীকরণ নিয়ে মানসিকভাবে ভীষণ বিব্রত রয়েছেন, সৃজলা গুহ (Srijla Guha) এবং জিতু কমল (Jeetu Kamal)। 

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে চান সৃজলা! কিন্তু কেন?

আজ এপিসোডের ছোট্ট একটি ক্লিপিংস প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে সৃজলা বলছেন, ‘আমি আর পারছি না বিগ বস, আমি বেরোতে চাই। শেষ হয়ে যাচ্ছি আমি।’ মনামী তাঁকে বুঝিয়ে বলেন, ‘একটাই সপ্তাহ আর বাকি রয়েছে, একা খেলিস খেল, আমাদের সঙ্গে খেলিস খেল।’ এরপরে সৃজলা বলেন, ‘আমি বুঝতে পারছি একটা মানুষ ভীষণভাবে আবেগপ্রবণ। কিন্তু আমিও একটা মানুষ।’ এরপরে তনুশ্রী এবং সৌরভ সৃজলাকে বোঝান, মাথা গরম না করতে। ঠাণ্ডা মাথায় ভেবে নিতে, তিনি কী বলছেন। অন্যদিকে জিতুকে দেখা যায়, বিরক্ত হয়ে বসার জায়গা থেকে বেরিয়ে যেতে। 

এর আগে একাধিকবার জিতু আর সৃজলার মধ্যে মন কষাকষি হয়েছে। হামেশাই দেখা যায় যে, মেঝেতে বা গার্ডেন এরিয়ার মাটিতে শুয়ে রয়েছেন জিতু। তিনি খাওয়াদাওয়া থেকে শুরু করে, স্নান করাও ছেড়ে দিয়েছেন। শুধু সৃজলা নন, তাঁকে একাধিকবার খাওয়া দাওয়া এবং স্নান করার জন্যও বলেছেন রাজবীর। এর মধ্যে একদিন বিগ বসের সঙ্গে কথাও বলেছিলেন সৃজলা। কনফেশন রুমে গিয়ে তিনি বলেছিলেন, তাঁর বাইরে সম্পর্ক রয়েছে। তিনি জানেন না যে, সেটা আদৌ টিঁকবে কি না.. কিন্তু তিনি জিতুকে কোনও মিথ্যা আশা দিতে চান না। চান না, জিতুর কোনও ক্ষতি হোক। নিরঞ্জনের সঙ্গে কথা বলতে গিয়ে সৃজলাকে বলতে শোনা গিয়েছে, ‘২টো ছেলের জীবন নষ্ট করে দিলাম।’ কিন্তু হঠাৎ এমন কী ঘটল যে, বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে চান সৃজলা? জানা যাবে সময়ের সঙ্গে সঙ্গে।

আরও পড়ুন: Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *