ক্রাইস্টচার্চ:  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের আগে একেবারে ভিন্ন মেজাজে ঋষভ পন্থ। ক্রিকেট মাঠেই একটু অন্য়ভাবে সময় কাটালেন ভারতের তারকা উইকেট কিপার ব্যাটর। ক্রাইস্টচার্চের একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে হঠাৎই মাঠে নেমে পড়েন তিনি। নিজের নামও বদলে দেন পন্থ। স্ট্যান স্ট্যান নামক এক ছদ্মনাম ব্য়বহার করে খেলতে নামেন পন্থ। হ্যাগলি পার্কে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন বাঁহাতি তারকা উইকেট কিপার ব্যাটার। মাত্র ২১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন পন্থ। 

হ্য়াগলি ওভালে যে মাঠে খেলা হবে দ্বিতীয় টেস্ট, সেই স্টেডিয়ামের ঠিক পাশেই ছিল এই মাঠটি। ক্রাইস্টচার্চে একটি ইলেকট্রিক বাইক চালানোর সময়ে স্থানীয় ক্রিকেটার মহম্মদ সাফির সঙ্গে আকস্মিক দেখা হওয়ার সূত্রেই এই ঘটনা ঘটে। ‘ওপেন হাউস সুইঙ্গার্স’-এর হয়ে খেলা সাফি এই ভারতীয় তারকাকে চিনতে পেরে তাঁর কাছে এগিয়ে যান। কথা বলার একপর্যায়ে তিনি পন্থকে তাঁদের দলের হয়ে ম্যাচ খেলার আমন্ত্রণ জানান। নিউজিল্যান্ড হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফি সেই মুহূর্তের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমি ঋষভকে ইলেকট্রিক বাইক নিয়ে ঘুরতে দেখে এগিয়ে গিয়ে থামাই। আমরা কথা বলি, কিছু ছবি তুলি ও এরপর আমি তাঁকে জিজ্ঞেস করি, আপনি কি আমাদের হয়ে ক্রিকেট খেলতে চান?’

 

প্রথম টেস্ট ড্র হয়ে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৌড়ে থাকতে হলে ভারতকে দ্বিতীয় টেস্ট জিততেই হবে। এদিকে, কিউয়ি ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার ক্রাইস্টচার্চের টেস্ট থেকে ছিটকে গেলেন। তাঁর ডানদিকের পেশিতে চোট রয়েছে। প্রথম টেস্টে কিউয়িদের একাদশে সুযোগ পাননি টিকনার। তিনি ওয়েলিংটনে অনুশীলনে ট্রেনিং সারছিলেন। তখনই চোট পান। সেই চোটের জেরেই দ্বিতীয় টেস্টে আর স্কোয়াডেও থাকা হচ্ছে না তাঁর। ক্রাইস্টচার্চে আজ তাঁর পরীক্ষা নিরীক্ষা হবে। তারপরেই টিকনারের চোট কতটা গুরুতর এবং তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটা বোঝা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *