কলকাতা: ২০২৬ সালের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ‘ভারত এ’ দলের হয়ে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ৫৩ বল খেলে মেড়েছেন ২৮ ছক্কা। আর তারপরই হতবাক ক্রিকেট বিশ্ব। এত দ্রুত কোনও ক্রিকেটারই কখনও ডাবল সেঞ্চুরি করতে পারেনি। আর এবার বৈভবের ব্যাটিং নিয়ে মজা করেছে আইসল্যান্ড ক্রিকেট।
আরও পড়ুন: রানওয়ে ছাড়াই আকাশে উড়ল চিনের গাড়ি, প্রথম পরীক্ষামূলক উড়ান হল এই গাড়ির
১৫ বছরের এই ক্রিকেটার ওই ইনিংসে একাধিক রেকর্ড ভেঙেছেন। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় বৈভব সূর্যবংশীর ব্যাটিং নিয়ে পোস্ট করেছে আইসল্যান্ড ক্রিকেট। সেখানে তারা মজার ছলে লিখেছে “মঙ্গলবার জেনসেন হুয়াং এনভিডিয়া (Nvidia)-এর সিইও হিসেবে ফিরে এলেন আর বুধবারই বৈভব সূর্যবংশীর ব্যাটে ফিরে এল এআই (AI) চিপ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়।”
It is no coincidence that on Tuesday Jensen Huang returned as Nvidia CEO, and on Wednesday, the AI chips in Vaibhav Sooryavanshi’s bat came back.
— Iceland Cricket (@icelandcricket) November 25, 2026
উল্লেখ্য এশিয়া কাপের একটি মরণবাঁচন ম্যাচে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করেন। অন্যদিকে, এই ইনিংসে মাত্র ২৮ বলেই তিনি ১০০ রানের গণ্ডি পার করেন। এর ফলে ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও করেন সূর্যবংশী। এই ইনিংসে মোট ৭ টি ৪ মারেন বৈভব। যদিও মোট ২৮ টি ৬ মারেন তিনি। এর ফলে পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড এখন বৈভবের দখলেই।
বুধবার সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে বৈভব সূর্যবংশীকে তিনি বিরাট সম্ভাবনাময় একজন খেলোয়াড় হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “বৈভব খুব ভাল একজন খেলোয়াড়। এই বয়সেই আইপিএলে দারুণ খেলছে সে। ভারতের হয়েও যত সুযোগ পেয়েছে, সবেতেই সে ভাল খেলেছে।”
তবে, একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও সতর্ক করেছেন যে বৈভবের সঙ্গে অন্য ক্রিকেটারদের তুলনা করা বন্ধ করতে হবে। তিনি বলেন, বৈভবকে নিজের মতো করে বাড়তে দেওয়া উচিত। “ওর সবে ১৫ – ১৬ বছর বয়স। ওকে নিজের মতো খেলতে দিন”, বলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
