কলকাতা: হঠাৎ বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়িতে, সবাইকে সোফায় বসিয়ে একে একে প্রত্যেক প্রতিযোগীর হাতে উপহার তুলে দিলেন নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal)! চোখে জল সবারই.. প্রত্যেকের জন্য বিশেষ ভাবনা, বিশেষ উপহার তৈরি করেছিলেন নিরঞ্জন। সেগুলি প্রত্যেকের হাতে তুলে দিলেন তিনি। পাশাপাশি জানিয়েও দিলেন, কাকে কেন সেই উপহারটি দিচ্ছেন তিনি। আর এই ঘটনার পরেই হাউজমেটস থেকে শুরু করে নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন নিরঞ্জন?
কে কে রয়েছেন নমিনেশনে?
এই সপ্তাহে নমিনেশনে রয়েছেন নিরঞ্জন। শুধু তিনি নন, এই সপ্তাহে নমিনেশনে রয়েছেন, তনুশ্রী, রাজবীর দে এবং সৃজলা গুহ ও। এখনও পর্যন্ত ভোটিং লাইন খোলা রয়েছে। প্রত্যেকেই নিজেদের পছন্দের প্রতিযোগীকে ভোট করতে পারছেন। তবে নিরঞ্জনের এই কাজে অনেকেই বেশ অবাক হয়েছেন। নিরঞ্জনকে তনুশ্রী প্রশ্নও করেন যে, নিরঞ্জন কী এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন না কি? এতে নিরঞ্জন জানান, তিনি যেদিনই বেরিয়ে যান না কেন.. তিনি আগেভাগেই এই উপহারগুলি তুলে দিতে চান বাড়ির প্রত্যেকটা মানুষের হাতে কারণ প্রত্যেকেই তাঁর ভীষণ পছন্দের।
নিরঞ্জন হঠাৎ কেন সবাইকে উপহার দিলেন?
এদিন নিরঞ্জন তনুশ্রীকে দেন এক কৌটো চাল। কারণ তনুশ্রী বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াতেন। দুর্নিবার এবং সৌরভকে নিরঞ্জন এক জোড়া করে মোজা উপহার দেন। কারণ নিরঞ্জন জানান, তিনি মোজা ভীষণ পছন্দ করেন। মোজা তাঁর ভীষণ আরামদায়ক বলে মনে হয়। এই বাড়িতে যে ২ জন মানুষের সঙ্গ নিরঞ্জনের সবচেয়ে ভাল লাগে.. তাঁদের হাতেই মোজা তুলে দেন নিরঞ্জন। সৃজলার সঙ্গে নিরঞ্জনের একটা সুন্দর, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। নিরঞ্জন তাঁর প্রিয় মানুষ মৈনাকের একটি শার্ট সৃজলাকে উপহার হিসেবে দেন। জিতুকে নিরঞ্জন একটি পেঙ্গুইনের সফট টয় উপহার দেন। তিনি বলেন, পেঙ্গুইনরা যখন ভালবাসে, নিজের সবটুকু দিয়ে ভালবাসে। সেই কারণেই জিতুকে তাঁর পেঙ্গুইনের মতোই মনে হয়েছে। মনামিকে নিরঞ্জন প্রসাধনীর জিনিস দেন। রাজবীরকে খাবার দেন।
তবে নিরঞ্জনের এই কাজে, নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন, নিরঞ্জন হঠাৎ এভাবে সবাইকে উপহার দিলেন কেন? কেন বারে বারে তাঁকে মনে করার কথা বললেন? তবে কি এই বাড়ি থেকে এই সপ্তাহে বেরিয়ে যেতে চলেছেন নিরঞ্জন? উত্তর মিলবে রবিবার, এই সিজনের শেষ দাদার দরবার-এ।
আরও পড়ুন: Kiran Mazumder: জন্মদিনে বড়পর্দায় প্রথম ছবি! ‘সাদা বরফের ওপর বসে ভেবেছিলাম..’, অজানা গল্পে কিরণ
