রাঁচি: ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ সম্প্রতি একটি মন্দিরে গিয়েছিলেন। সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। যে মন্দিরে পুরোহিতদের মধ্য়ে নগদ অর্থ বিতরণ করতে শুরু করেছিলেন। আর তাঁর চারপাশে ভিড় জমতে শুরু করে। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ মন্দিরে ঈশান গিয়েছিলেন। ভিডিও ক্লিপে দেখা গিয়েছে যে সেই মন্দিরে পুজো দেওয়ার পর পুরোহিতদের টাকা বিলি করছেন, আর তাঁকে ঘিরে বহু মানুষ জড়ো হয়েছেন।
ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেট কিপার ব্যাটার তাঁর পরিবারের সঙ্গে এই বিখ্যাত শিব মন্দিরে পুজো দিতে ও আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তবে তাঁর এই সফরের যে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হয়েছে, তা সবার নজর কেড়েছে; তিনি টাকা বিলি করতে থাকলে তাঁর চারপাশে মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে। ভিডিওটিতে দেখা যায়, ঈশান প্রথমে মন্দিরের দানবাক্সে টাকা ফেলেন ও এরপর মন্দির চত্বরে উপস্থিত পুরোহিতদের হাতে নগদ অর্থ তুলে দিতে শুরু করেন। ভিডিও ফুটেজে আরও দেখা গিয়েছে যে, মন্দিরে কথাবার্তা চালিয়ে যাওয়ার সময় ঈশাণকে ঘিরে রেখেছেন বহু মানুষ। ভারতীয় এই ক্রিকেটারের এমন ব্যতিক্রমী দৃশ্যের কারণে ভিডিওটি এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
Ishan Kishan was donating some money to the donation box at a Mahadev temple, but he was also handing out money to the priests. Soon, people started crowding around him, trying to get some money from him.😭🙏 https://t.co/JHjnye8ZVm
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) November 28, 2026
ভারতীয় দল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিল, সেই সিরিজের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ঈশান কিষাণ। টেস্ট সিরিজে অবশ্য তিনি খেলছেন না। কিউয়ি ভূমিতে রেকর্ড গড়েছিলেন ঈশান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ঈশান কিষাণ ৩২ বলে ৬১ রানের ইনিংসে ৫টি চার এবং ৫টি ছক্কা মারেন। এই সময় তিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানও পূর্ণ করেন। ঈশান ১৩৪৫ বলে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। তিনি ভারতের হয়ে টি-২০ ইন্টারন্যাশনালে তৃতীয় দ্রুততম দুহাজার রান করা ব্যাটার হয়ে গেলেন। এই রেকর্ড তালিকায় অভিষেক শর্মা প্রথম স্থানে ও প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয় স্থানে রয়েছেন। টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকাতেও এই মুহূর্তে অভিষেক শর্মার পরেই স্থান রয়েছে ঈশানের।




