নয়াদিল্লি: সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। রাত পোহালেই লোকসভায় পেশ হবে বিলটি। এখনও পর্যন্ত যা খবর, তাতে দুই-তৃতীয়াংশের সমর্থনে সংবিধান সংশোধন নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তবে শুধুমাত্র ডিলিমিটেশন বিল পাস করানোই নয়, এর পর আরও বড় কাজে হাত দিতে চলেছে তারা। দিল্লি সূত্রে খবর, ডিলিমিটেশন বিল পাস হলেই ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করার দিকে এগোবে কেন্দ্র। (One Nation One Election)

ডিলিমিটেশন বিল পেশ করার জন্যই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেই আবহেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই বিশেষ অধিবেশনে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করবে কেন্দ্র? ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই কি কার্যকর হয়ে যাবে ‘এক দেশ এক নির্বাচন’? সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ দিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ডিলিমিটেশন বিল পাস হলেই বড় কাজে হাত দেবে কেন্দ্র। ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করার পরিকল্পনা প্রাধান্য পাবে তাদের কাছে। কিন্তু আগামী দু’বছরের মধ্যে কি নবগঠিত ডিলিমিটেশন কমিশন রিপোর্ট পেশ করতে পারবে? উঠছে এই প্রশ্নও। (Delimitation Bill Row)

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?

এখনও পর্যন্ত পাঁটি কমিটি গঠন করা হয়েছে। ১৯৫২ সালের কমিশন ১৯৫১ সালের জনগণনাকে ভিত্তি হিসেবে ধরে। সেই সময় লোকসভার আসনসংখ্যা ৪৯৮ হবে বলে ঠিক হয়। বিধানসভার আসনসংখ্যা ঠিক হয়েছিল ৩২৮০টি। ১৯৬৩ সালে লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে করা হয় ৫২২, বিধানসভার ৩৭৭১। ১৯৭৩ সালে লোকসভার আসনসংখ্যা বেড়ে ৫৪৩ হয়েছিল। বিধানসভার আসন বেড়ে হয় ৩৯৯৭টি। ২০০২ সালে বিচারপতি কুলদীপ সিংহের নেতৃত্বাধীন চতুর্থ কমিশন লোকসভার আসন বাড়ায়নি। বিধানসভার আসন বাড়িয়ে ৪১২৩ করা হয়। ২০০৭ সালে ওই রিপোর্ট পেশ হয়। কার্যকর হয় ২০০৮ সালে। 

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, ‘উপায় নেই’

২০২২ সালে জম্মু ও কাশ্মীরে এবং ২০২৩ সালে অসমে সীমানা পুনর্বিন্যাস করা হয়, যা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলে আসছে বিরোধীরা। উল্লেখযোগ্য বিষয় হল, ডিলিমিটেশন কমিশনের রিপোর্টকে কোনও আদালতেই চ্যালেঞ্জ জানানো যাবে না। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। লোকসভার বিরোধী দলনেতার দাবি, লোকসভার নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা ইতিমধ্যেই এঁকে ফেলেছে কেন্দ্র। ডিলিমিটেশন কমিটির মাধ্যমে তা কার্যকর করা হবে। কমিশনের মাথায় সরকারের পছন্দের বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাঁর পছন্দের ব্যক্তিকে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ২০২৯ সালের আগে যদি ডিলিমিটেশন কমিশন রিপোর্ট পেশ করে সেক্ষেত্রে ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করতে বাধা থাকবে না বলে মনে করা হচ্ছে।

এক দেশ এক নির্বাচন’ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনা চলছিল। নিজেদের দখলে থাকা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিল বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির। ২০৩৪ সালের পরিবর্তে ২০২৯ সালেই ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করা নিয়ে কথা চলছে বলে খবর আসে অগাস্ট মাসেই। সেক্ষেত্রে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে বলে জানা যায়। ডিলিমিটেশন বিল নিয়ে টানাপোড়েনের মধ্যে বিষয়টি আরও জোর পাচ্ছে।

খরচ এবং সময় বাঁচানোর কথা বলে গোড়া থেকেই ‘এক দেশ এক নির্বাচনে’র পক্ষে সওয়াল করে আসছে বিজেপি। যদিও আগাগোড়া ওই প্রস্তাবের বিরোধী I.N.D.I.A শিবির। তাদের দাবি, ‘এক দেশ এক নির্বাচন’ ভারতীয় সংবিধানের পরিপন্থী। ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করে ঘুরপথে বিজেপি চিরকাল ক্ষমতায় থাকার ফন্দি আঁটছে বলে দাবি তাদের। বিরোধীদের যুক্তি, যে দলের টাকা বেশি, শক্তি বেশি, প্রচারে তারা মাইলেজ পেয়ে যাবে। অর্থে পিছিয়ে থাকা দলগুলি তাদের সামনে টিকতে পারবে না। শুধু তাই নয়,  ‘এক দল এক নির্বাচন’ নীতি কার্যকর করে আঞ্চলিক দলগুলির অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি বিরোধীদের। বর্তমানে ডিলিমিটেশন বিল নিয়েও একই আশঙ্কা দিয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *