আগরতলা।। পুর ও নাগর নির্বাচনে ৮১.৪৬ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৭২৩ জন। তার আগে পোস্টাল ভোট দিয়েছেন ৩৯২৯ জন। অর্থাৎ মোট ভোট পড়ে ৪ লক্ষ ৬০ হাজার ৬৫২টি। মোট ভোটার ছিলেন ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী। তিনি আরো বলেন, ১৬টি পুর ও নগর সংস্থায় ২৬৮ টি আসনে ভোট হয়েছে। প্রার্থী হচ্ছেন ৭৩৩। তাছাড়া ৫টি পুর ও নগর সংস্থার ৭৭ টি আসনে ৭৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন। ওই এলাকাগুলিতে কোনো ভোট হয়নি।

আগামী ২ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা ঘিরে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ই ভি এম গুলি রয়েছে বলা জানান রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *