Kalyan Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন, কিন্তু সংসদের বিশেষ অধিবেশনের ভোটাভুটিতেই অংশ নিতে পারবেন না কল্যাণ, কেন?

কল্যাণ বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

কলকাতা: ৪ মে-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) হাত ছেড়েছেন অনেকেই। একদা অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজনরাও ‘একা’ করে দিয়ে অন্য পথে হেঁটেছেন। তবে, মমতার (Mamata Banerjee) খারাপ সময়েও যাঁরা থেকে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আইনজীবী হিসেবে মমতা তৃণমূলের হয়ে একাধিক মামলা তো লড়েইছেন। রাজনীতিবিদ তথা দলের সদস্য, সাংসদ হিসেবেও একাধিক ইস্যুতে বিজেপিকে লাগাতার আক্রমণ করে এসেছেন। সাম্প্রতিক সময়ে সবথেকে চর্চিত বিষয় হল আসন পুনর্বিন্যাস বিল ও মহিলা সংরক্ষণ বিল। এই বিলের বিরোধিতা করে আক্রমণ শানাচ্ছেন কল্যাণ। কিন্তু, উল্লেখযোগ্য বিষয় হল সংসদের বিশেষ অধিবেশনে এই বিলের ভোটাভুটিতেই থাকতে রাখতে পারবেন না কল্যাণ। কিন্তু কেন?

কেন ভোটাভুটিতে থাকতে পারবেন না কল্যাণ?

জুলাই মাসে লোকসভায় বাদল অধিবেশন চলাকালীন সাসপেন্ড করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। স্পিকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গোটা অধিবেশনেই আর যেতে পারবেন না কল্যাণ। সেই বাদল অধিবেশন সমাপ্ত হয়নি। ১৩ অগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন। আগামী সোমবার সেই বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। কিন্তু কল্যাণ যেহেতু গোটা অধিবেশনেই সাসপেন্ড ছিলেন, সেই অঙ্কেই এই অধিবেশনে বিলের ভোটাভুটিতে থাকতে পারবেন না তিনি।

সাসপেনশন প্রত্যাহারের আবেদন অভিষেকের

উল্লেখ্য, গতকালই কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক। সেই চিঠির কোনও উত্তর এখনও আসেনি। এদিকে, তৃণমূলের তরফে লোকসভায় মুখ্য সচেতক পদে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাসপেন্ড থাকার কারণে হুইপ জারি করতে পারেননি কল্যাণ। ফলে লোকসভার দলনেতা হিসেবে হুইপ জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিশেষ অধিবেশনে দলের সব সাংসদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed