নয়াদিল্লি: মহিলাদের এশিয়ান চ্য়াম্পিয়ন্স ট্রফি হকিতে চিনকে হারিয়ে খেতাব জিতে নিল ভারত। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা হকি দল। গোটা টুর্নামেন্টেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল ভারত। ফাইনালে শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ম্য়াচে ফিরে আসে তারা। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল ভারত।
খেলায় ভারতের হয়ে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন দীপিকা। তিনি ৩৮ ও ৪৩ মিনিটের মাথায় গোল করেন তিনি। এর আগে ২৫ তম মিনিটে ইউজুন চেন চিনকে এগিয়ে দিলেও, ৪২তম মিনিটের মাথায় ঈশিকার গোলে ভারতের প্রত্যাবর্তন ঘটে।
চলতি বছরের শুরুতে এশিয়ান গেমসে চিনকে ১-০ গোলে হারিয়ে দলটি এরমধ্য়েই ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিক্স সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া, এই টুর্নামেন্টে জাপানকে ৪-০ গোলে হারানোর পর গত ২৫ নভেম্বর বিশ্ব ক্রমতালিকায় চতুর্থ স্থানে উঠে আসে ভারত।
এদিন খেলার শুরু থেকেই চিন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ভারতের রক্ষণভাগকে ক্রমগাত চাপে রাখে ভারতের মহিলা ব্রিগেড। খেলার দ্বিতীয় মিনিটেই ভারতীয় মহিলা ক্রিকেট দল একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়, তবে তা কাজে লাগাতে পারেনি। ভারত ধীরে ধীরে ম্যাচে গুছিয়ে নেয় ও সুযোগ তৈরি করে। যদিও খেলার ১০ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ থাকলেও গোল করতে ব্যর্থ হন অধিনায়ক সালিমা টেটে। চিনের আক্রমণ চলতে থাকে ও ২২তম মিনিটে তারা পরপর দুটো পেনাল্টি কর্নার জিতে নেয়। তিন মিনিট পর ডেডলক ভাঙে চিন। ২৫তম মিনিটে ডান দিক থেকে আসা একটি পাস ডিফ্লেক্ট করে ভারতের জালে জড়ান চেন ইউজুন, ফলে ১-০ গোলের লিড পায় চিন।
২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত, কিন্তু দীপিকার শট রুখে দেন চিনের গোলরক্ষক। অবশেষে ৩৮ তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান দীপিকা। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ভারত। ৪২ মিনিটে ভারতকে এগিয়ে দেন ঈশিকা। ঠিক এক মিনিট পরই আবারও আঘাত হানেন দীপিকা। তাঁর নিচু পেনাল্টি কর্নার ফ্লিক চিনের গোলরক্ষককে পরাস্ত করে দেয়। ভারত ৩-১ গোলে এগিয়ে যায়। এরপর আর চিন ম্য়াচে ফিরতে পারেনি। দীপিকা ১০ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। যার মধ্যে ৯টি গোল এসেছে পেনাল্টি কর্নার থেকে ও বাকি ১টি গোল হয়েছে ওপেন প্লে থেকে। ২০২৩ সালে রাঁচিতে শিরোপা জয়ের পর ২০২৪ সালে রাজগীরে তা ধরে রেখেছিল তারা। চিনের বিরুদ্ধে এই জয়ের ফলে শিরোপা জয়ের হ্যাটট্রিক করে ভারত।
