ক্রাইস্টচার্চ: বল হাতে তিনি ক্রাইস্টচার্চ টেস্টে ভারতের সেরা পারফর্মার। নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসে তিনি ৯৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন। তাঁর দাপটেই নিউজ়িল্যান্ডের প্রথখম ইনিংস ৩৫৬ রানে শেষ হয়েছিল।

কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টে বিপর্যয় তাড়া করে বেড়াল বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ফাস্টবোলারকে। যে ম্যাচে ভারতের হয়ে জানপ্রাণ দিয়ে বোলিং করলেন, ব্যাট হাতেও তুলে ধরলেন দুরন্ত লড়াইয়ের নজির, সেই টেস্ট ম্যাচ থেকেই ছিটকে যেতে হল আকাশ দীপকে! তাঁর পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু কেন ম্যাচের মাঝেই আকাশ দীপের পরিবর্ত ক্রিকেটার বেছে নিতে হল ভারতীয় বোর্ডকে?

বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় বোর্ড। রবিবার সকালে ব্যাটিং করার সময় হেলমেটে অন্তত দুটি বাউন্সারের আঘাত পান ডানহাতি পেসার। তার মধ্যেই নিউজ়িল্যান্ডের সাড়ে ছ ফুট উচ্চতার পেসার কাইল জেমিসনের বাউন্সার আকাশের হেলমেটে জোরালভাবে আছড়ে পড়ে। তাতেই চোখে ঘোলা দেখছেন আকাশ। কনকাশন টেস্ট হয় তাঁর। সেখানে সমস্যা ধরা পড়ে। আর ঝুঁকি নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর কনকাশন সাব হিসাবে ডানহাতি পেসার প্রসিদ্ধকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

 

ঘটনা হচ্ছে, ব্যাট হাতেও প্রশংসনীয় লড়াই করেন আকাশ দীপ। একটা সময় তিনিই ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন। ধ্রুব জুড়েলের সঙ্গে অষ্টম উইকেটে ৭৪ বলে ৪৬ রানের পার্টনারশিপ গড়েন। ম্য়াচে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ এটাই। শেষ পর্যন্ত ৫২ বলে ২৯ রান করে ফেরেন আকাশ দীপ।

ড্রেসিংরুমে ফেরার পর তাঁর কনকাশন পরীক্ষা হয়। সেখানেই সমস্যা ধরা পড়ে। আকাশ দীপ গোটা ম্যাচ থেকেই ছিটকে গেলেন। ফিল হিউজ় কাণ্ডের পর থেকে ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার মাথায় চোট পেলে তাঁর কনকাশন পরীক্ষা আবশ্যিক। সেখানে ঘোলা দেখছেন এরকম ধরা পড়লে পরিবর্ত খেলোয়াড় নেওয়া যায়। সেই নিয়মেই আকাশের পরিবর্তে টেস্ট ম্যাচের দলে ঢুকে পড়লেন প্রসিদ্ধ।

আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *