Earthquake News: দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে ম্যানহাটন বিচে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.০ । লস এঞ্জেলস জুড়ে এর প্রভাব পড়েছে অনেকটাই। জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর (LAX) – এর একটি টার্মিনালের ভিতরের ছাদ ভেঙে পড়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই ছুটে বেরিয়ে আসেন বিভিন্ন দোকান থেকে। ভূমিকম্পের পর একাধিক আফটার শকও অনুভূত হয়েছে উল্লিখিত এলাকাত। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। কারও প্রাণহানি হয়নি বলেই জানা গিয়েছে। ইমারতের ক্ষেত্রেও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ম্যানহাটন বিচের ৩.৭ মাইল পশ্চিম-দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে। United States Geological Survey (USGS) – এর রিপোর্ট অনুসারে সমুদ্রের ৭.৬ মাইল গভীরে কম্পনের উৎস ছিল। CNN সূত্রে খবর, লস এঞ্জেলসের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সান্টা মনিকা এবং পসাদেনা- তেও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু ১৩ জনের, মর্মান্তিক পরিণতি শিশুদেরও 

জানা গিয়েছে, প্রথম ভূমিকম্পের পর আরও অন্তত চারটি আফটার শক অনুভূত হয়েছে। এইসব আফটার শকের মাত্রা রিখটার স্কেলে ছিল ২.৫ থেকে ৩.৭ – এর মধ্যে। CNN সূত্রে খবর, United States Geological Survey (USGS) – এর রিপোর্ট অনুসারে প্রথম কম্পনের ৪৫ মিনিটের মধ্যেই আরও অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়েছে এবং সেক্ষেত্রে কম্পনের তীব্রতা ছিল ২.৫ থেকে ৩.৭ – এর মধ্যে। মার্কিন এজেন্সির অনুমান ছিল যে, ৪ বা তার থেকে বেশি তীব্রতার একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাঙ্কসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনগুলো অনুভূত হয়েছে, আর এই বিশেষ সময়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ ও জনসমাগম বৃদ্ধি পায়। এবারও তেমনটাই হয়েছিল। জানা গিয়েছে, লস এঞ্জেলসে ভূমিকম্পের পর Chevron Refinery থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরোতেও দেখা গিয়েছে। এছাড়াও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে যে, বিমান অবতরণের সময় কম্পন অনুভূত হওয়ার ফলে তা ফের উড়ে যেতে বাধ্য হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *