নয়াদিল্লি: বিতর্কের জেরে পিছু হটল নেটফ্লিক্স ইন্ডিয়া। ভারতে মুক্তি পাবে না পাকিস্তানি ওয়েবসিরিজ  ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’। ভারত সরকারের তরফে সতর্কবার্তা পেয়ে ওয়েবসিরিজটি ভারতে না দেখানোর সিদ্ধান্ত নিল নেটফ্লিক্স ইন্ডিয়া। (Jo Bachay Hain Sang Samait Lo)

মাহিরা খান এবং ফাওয়াদ খান অভিনীত ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’কে ঘিরে উত্তেজনা বাড়ছিল। ওয়েবসিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে জেনে প্রহর গোনা শুরু করেছিলেন অনুরাগীরা। (Netflix India)

আরও পড়ুন: SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

কিন্তু বিষয়টি সামনে আসতেই টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত কেন্দ্রের তরফে সতর্ক করা হয় নেটফ্লিক্সকে। পাকিস্তানি সিরিয়াল বা সিনেমা ভারতে দেখানো নিয়ে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। আর তার পরই নেটফ্লিক্সের তরফে ওয়েবসিরিজটি ভারতে না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় গ্রাহকরা নেটফ্লিক্সে মাহিরা এবং ফাওয়াদের ওয়েবসিরিজটি দেখতে পাবেন না। নেটফ্লিক্সের আপকামিং স্লেটেও নাম থাকবে না ওয়েবসিরিজটির। ২০২৫ সালেই ভারত সরকারের তরফে পাকিস্তানি কনটেন্ট নিয়ে নির্দেশিকা জারি হয়েছিল। সেই নিয়ে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে বলে খবর। 

আরও পড়ুন: SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা

পহেলগাঁও হামলার পর পাকিস্তানি সিরিয়াল, সিনেমা ভারতে দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কবে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এখনও পাকিস্তানি সিরিয়াল, সিনেমা দেখা যায়। তবে বর্তমান ভূৃরাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই নেটফ্লিক্স ইন্ডিয়া কেন্দ্রের নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

গত ২৪ নভেম্বর  ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’র ট্রেলার মুক্তি পায়। গোড়াতেই সেই নিয়ে আপত্তি জানায় অল ইন্ডিয়ান সিনে ওয়র্কার্স অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ওয়েবসিরিজটিকে ভারতে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি, নেটফ্লিক্স থেকে নিজেদের প্রতিনিধি সরিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা। এর পরই কেন্দ্রের তরফে নেটফ্লিক্স ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়, স্মরণ করিয়ে দেওয়া হয় পূর্ববর্তী নির্দেশিকার কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed