নয়াদিল্লি: রাত পোহালেই সংসদে পেশ হতে চলেছে সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। সেই বিল আটকাতে শেষবেলায় মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের। DMK প্রধান এম কে স্ট্যালিনকে বোঝাতে চেন্নাই রওনা দিলেন সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খড়গে, এমএ বেবি, রাহুল গাঁধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। একঙ্গে স্ট্যালিনের কাছে দরবার করতে পৌঁছে গেলেন সকলে। (Delimitation Bill)
চেন্নাইতে স্ট্যালিনের বাড়িতে দুই পক্ষের মধ্যে বৈঠক হবে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন স্ট্যালিন, তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা তথা স্ট্যালিনপুত্র উদয়নিধি, দলের সাংসদ কানিমোঝি। সেখানে বৈঠক হবে দুই পক্ষের মধ্যে। এদিন সনিয়া-রাহুলরা পৌঁছনোর আগে স্ট্যলিনের বাড়ির বাইরে ভিড় চোখে পড়ে। ‘গো ব্যাক কংগ্রেস’ লেখা ট্যাব নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েক জনকে। (MK Stalin)
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, সনিয়া-রাহুলদের সঙ্গে বৈঠকে বসবেন স্ট্যালিন। তবে ডিলিমিটেশন বিলকে সমর্থন করা থেকে তিনি পিছু হটবেন কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। কারণ এদিন সকালে রাহুল যখন স্ট্যালিনের সঙ্গে দেখা করতে যাওয়ার ঘোষণা করেন, সেই সময় ‘ব্রাদার’ বলে তাঁকে স্বাগত জানালেও, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন স্ট্যালিন। লেখেন, ‘আমরা আপস করব না। আমি আত্মবিশ্বাসী যে, ইতিহাস আমাদের কট্টোবোম্মন’ হিসেবে মনে রাখবে, এট্টাপ্পন হিসেবে নয়’।
বীরপান্ডিয়া কট্টবোম্মন এবং এট্টায়াপুরমের শাসকের এট্টাপ্পনের প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন স্ট্যালিন। অষ্টাদশ শতরে তামিলনাড়ুর পাঞ্চালংকুরিচির পালায়াক্কারার শাসক ছিলেন কট্টবোম্মন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য মেনে নেননি চিনি। বরং তামিল অস্মিতা জাগিয়ে তুলেছিলেন রাজ্যের মানুষের মধ্যে। অন্য দিকে, এট্টাপ্পন ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। তামিল রাজনীতিতে আজও বিশ্বাসঘাতক বোঝাতে এট্টাপ্পন কথাটি ব্যবহৃত হয়। ডিলিমিটেশন বিলকে সমর্থন করা নিয়ে স্ট্যালিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠছে। সেই প্রসঙ্গেই তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, স্ট্যালিনের সঙ্গে দেখা করে সনিয়া-রাহুলরা মুম্বই যাবেন। সেখানে শরদ পওয়ারের সঙ্গেও কথা দেখা করবেন তাঁরা। তবে শেষ পর্যন্ত তাঁরা কতটা সফল হন, তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে যথেষ্ট। কারণ শুধু স্ট্যালিন বা শরদই নন, I.N.D.I.A শিবিরের আর এক শরিক, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও বিলটিকে সমর্থন করার কথা ভাবছে বলে জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি তারা।
NCPI News: “প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে”, বললেন Rachana Banerjee | ABP Ananda




