নয়াদিল্লি: বছরের শুরুতেই তাঁর নেতৃত্বে ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতে। তবে তারপর থেকেই জাতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নাগাড়ে ব্যাট হাতে আশানুরূপ পারফর্ম করতে না পারার ফলেই সূর্যকুমারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। তবে নিজের ব্যাটিং দক্ষতা নিয়ে সূর্যর মনে কোনওরকম সংশয় বা শঙ্কা নেই। তাঁর দাবি বিগত পাঁচ বছরে তাঁর খেলার ধরন এতটুকুও বদলায়নি এবং তিনি নিজে কড়া পরিশ্রম করে জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে বদ্ধপরিকর।        

সূর্যর মতে তাঁর ব্যাটিংয়ে কোনওরকম বদল ঘটানোর প্রয়োজন রয়েছে বলে তাঁর কখনও মনে হয়নি। তাঁর দাবি যেভাবে খেলে তিনি ভারত ও মুম্বইয়ের হয়ে সাফল্য পেয়েছেন, সেই খেলার ধরনই অব্যাহত রেখেছেন। তিনি নাগপুরে সাংবাদিকদের সৈয়দ মুস্তাক আলির পরবর্তী পর্ব শুরু হওয়ার আগে জানান, ‘আমার মনে হয় না আমার ব্যাটিংয়ে কোনও ভুলত্রুটি রয়েছে। বিগত পাঁচ বছর ধরে আমি একইভাবে খেলে যাচ্ছি। আমি সর্বত্রই নিজের ব্যাটিংটাকে উপভোগ করেছি, তা সে ভারতীয় দল হোক বা মুম্বই।’         

আরও পড়ুন:- ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও 

জাতীয় দল থেকে বাদ পড়লেও, চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন মুম্বই দল। গ্রুপ পর্বে সাত ম্যাচে অপরাজিত থেকেই তাঁরা সুপার লিগে খেলতে নামবেন। ব্যাটার সূর্যও দারুণ ছন্দে। পাঁচ ম্য়াচে ২৩০-র স্ট্রাইক রেটে ৩৫ বছর বয়সি ক্রিকেটার ২০৪ রান করেছেন। আপাতত তিনি এই টুর্নামেন্টের সুপার লিগে ভাল পারফর্ম করে দলকে ফাইনালে তোলারই লক্ষ্যে।

কিন্তু জাতীয় দল থেকে বাদ পড়়ায় যে তাঁর মনে গভীর প্রভাব ফেলে এবং সেই ক্ষত যে এখনও দগদগে, তা সূর্যর কথাতেই স্পষ্ট। ‘নিঃসন্দেহেই ভারতীয় দলের থেকে দূরে থাকাটা কষ্টকর। পাঁচ বছর তো নাগাড়ে জাতীয় দলের হয়ে খেলেছি। তারপরেই হঠাৎ করেই আর ভারতের হয়ে খেলছি না। এতে কষ্ট তো হয়ই, তবে খেলার ধরনটাই তো এমন। তবে গুহার শেষে আলো সবসময় থাকে। (যতদিন না সেই আলোর সন্ধান পাচ্ছি ) শো চালিয়ে যেতে হবে’,দ মত সূর্যর।        



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *