Last Updated:
Viral Video: এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণরত এক মহিলা একজন টিটিই-এর প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এবং টিটিই-এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয় এবং ভিডিওটি ভাইরাল হচ্ছে।এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণরত এক মহিলা টিটিই-এর প্রশ্নে রেগে যান। তারপরই তিনি নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এবং টিটিই-এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
আরামদায়ক যাত্রার কথা উঠলেই সবার প্রথমে ট্রেনের কথা মনে আসে৷ বেশিরভাগ মানুষই খুব অল্প সময়ে ট্রেনে করে যাতায়াত করতে পছন্দ করেন৷ তবে বিনা টিকিটে প্রচুর মানুষ যাতায়াত করেন৷ সম্প্রতি এক্সপ্রেস ট্রেনে কর্মরত একজন টিটিই-র এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করা খুবই সাধারণ একটা বিষয়৷ তবে সেই ট্রেনে ঘটল এমন এক ঘটনা, যা সকলকে হতবাক করে দিয়েছে৷
বিনা টিকিটে ট্রেনে উঠা এক মহিলার কাছে টিকিট চাইতে আসেন টিকিট পরীক্ষক৷ সেখান থেকেই ঝামেলার সূত্রপাত৷ বৈধ টিকিট না থাকায় টিটিই যখন তাকে জরিমানা দিতে বলেন, তখন তিনি তা দিতে অস্বীকার করেন। শুধু তাই নয়, তিনি ফোনে টিটিই-কে এই বলে হুমকি দেওয়ার চেষ্টা করেন যে তার ভাই রেলে চাকপি করে। টিটিই যখন তার কথা না শুনে ফের জরিমানার কথা বলতে শুরু করেন, তখন তিনি রেগে যান।
A TTE allegedly faced a shocking situation after confronting a woman travelling without a ticket. She reportedly accused him of harassment after tearing her clothes, but the TTE had recorded the incident.
A reminder that evidence and due process matter regardless of gender. https://t.co/nd2XucCeKO
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 19, 2026
@gharkekalesh নামের একটি অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিও শেয়ার করার পর তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে মহিলাটিকে বলতে শোনা যায় যে তার নাম রাধিকা তিওয়ারি। ‘রেলওয়ে সেবা’-র অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়। এতে স্পষ্ট করা হয় যে, যদি পিএনআর নম্বর এবং মোবাইল নম্বরের বিবরণ পাঠানো হয়, তাহলে অবিলম্বে তদন্ত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। এতে পরামর্শ দেওয়া হয় যে, আরও সহায়তার জন্য ১৩৯ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
এই ভিডিওটি দেখা মাত্রই নেটিজেনরা মহিলাটির আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন। তাঁরা রেলওয়ে পুলিশের কাছে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানান৷ ভুল করে ধরা পড়ার পরেও তিনি ভুয়ো ভুক্তভোগীর ভান করে কর্তব্যরত একজন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করে গেছেন। তাঁরা এই বলেও ক্ষোভ প্রকাশ করছেন যে, টিটিই যদি ভিডিওটি রেকর্ড না করতেন, তাহলে তাঁর চাকরি নিয়েও সমস্যায় পড়তে হতো। তাঁরা ব্যঙ্গ করে এও বলেন যে, টিকিট চাইতেই যেন তিনি ক্রাইম পেট্রোলের অডিশনই দিয়ে দিলেন।
অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যে, এই ধরনের ভুয়ো মামলার কারণে প্রকৃত ভুক্তভোগীরাও ন্যায়বিচার পাচ্ছেন না। রেল আইন অনুযায়ী, টিকিট ছাড়া ভ্রমণ এবং কর্তব্যরত সরকারি কর্মকর্তার কাজে বাধা দেওয়া গুরুতর অপরাধ। রেল কর্তৃপক্ষ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ওই মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

