অকল্যান্ড: টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্য়াচ হারলেও সিরিজ আগেই ঝুলিতে পুরে নিয়েছিল ভারত। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (IND vs NZ)। এবার সামনে ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের প্রথম ম্য়াচ বুধবার। প্রথম তিন ম্য়াচের সিরিজ হওয়ার কথা থাকলেও বিরাট কোহলি, রোহিত শর্মার জনপ্রিয়তার কথা মাথায় রেখে পরে সিরিজে ম্য়াচের সংখ্যা বাড়িয়ে নেওয়া হয়। সিরিজের প্রথম তিনটি ম্য়াচে শুভমন গিল নেতৃত্বভার সামলাবেন। পরের দুটো ম্য়াচে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।
অকল্যান্ডের পিচ বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। এখানে দ্রুত রান ওঠে পিচে। প্রচুর রান বোর্ডে তোলার সুযোগ থাকবে প্রথমে ব্যাটিং করা দলের পক্ষে। ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মার অন্তর্ভুক্তিই এই সিরিজের অন্য়তম আকর্ষণ হতে চলেছে। শেষবার কিউয়ি ভূমিতে খেলতে নামবেন হয়ত রো-কো। এছাড়া পেস বোলিং বিভাগে জসপ্রীত বুমরা না থাকায় তরুণ ব্রিগেডের সামনে সুবর্ণ সুযোগ নিজেদের মেলে ধরার। গুরনূর ব্রার, অংশুল কম্বোজ, আকিব নবিকে সুযোগ দেওয়া হবে এই সিরিজে। এঁদের মধ্য়ে ব্রার গত বেশ কয়েকটি সিরিজে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে আসছেন। অন্য়দিকে স্পিনারদের মধ্য়ে কুলদীপ যাদব নিশ্চিতভাবেই ঢুকবেন একাদশে। একজন স্পিনার অলরাউন্ডার হিসেবে অক্ষর ও পেসার অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি ঢুকে পড়বেন একাদশে। মিডল অর্ডারে কে এল রাহুলের দিকেও নজর থাকবে। অন্য়দিকে কিউয়ি শিবিরে ফিরছেন নিকোলস, ল্যাথামের মত অভিজ্ঞ ব্য়াটাররা।
