Last Updated:

Patna Junction Vegetarian Thali: পটনায় আপনিও যদি প্রতিদিন বাইরে খাওয়াদাওয়া করেন এবং এমন কোনও জায়গার সন্ধানে থাকেন, যেখানে কম দামে বাড়ির মতো সাধারণ খাবার পাওয়া যায়, তাহলে পটনা জংশনের কাছে অবস্থিত গোপী কৃষ্ণ লিট্টি ভাণ্ডার আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এখানে মাত্র ৭০ টাকায় পাওয়া যায় নিরামিষ থালি। এই থালিতে রয়েছে ডাল, ভাত, তরকারি, চোখা, চাটনি, স্যালাড এবং পাঁপড়। বিশেষ বিষয় হল, এখানে ডাল-তরকারি-সহ অন্যান্য খাবার দ্বিতীয়বার নেওয়ার ক্ষেত্রেও কোনও বিধিনিষেধ নেই। অন্যদিকে, চিকেন-ভাত এবং মাছ-ভাত পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্যও রয়েছে একাধিক বিকল্প।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *