নয়াদিল্লি: বর্তমানে ভারত বনাম নিউজ়িল্যান্ডের ওয়ান ডে সিরিজ় চলছে। তবে এরই মাঝে আগামী মাসে ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) ওয়ান ডে সিরিজ় নিয়ে বড় ঘোষণা করল বিসিসিআই (BCCI)। বদলে ফেলা হল দুই পড়শি দেশের প্রথম ওয়ান ডের ভেন্যু।

নয়াদিল্লিতে ১৩ ডিসেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে এই ম্যাচ আয়োজন ঘিরে দীর্ঘদিন ধরেই সংশয় ছিল। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল ডিডিসিএ-র তরফে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ম্যাচ সরানোর অনুরোধ করা হয়েছে। সেই জল্পনা সত্যি করে অবশেষে সরিয়ে ফেলা হল এই ম্যাচ।  

আরও পড়ুন:- সৌরভ না ধোনি, অধিনায়ক হিসাবে তাঁর পছন্দের কে? কাকে এগিয়ে রাখলেন সচিন তেন্ডুলকর? 

অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠ সংস্করণের কাজ চলায় এবং সাম্প্রতিক সময়ে ডিসেম্বরে দিল্লির আবহাওয়ার কথা মাথায় রেখে ওই সময়টা ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ আয়োজন করার জন্য একেবারেই অনুকূল নয় বলে দাবি করেছেন এক ডিডিসিএ আধিকারিক। তিনি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমরা সরকারিভাবে বিসিসিআইকে জানিয়েছি যে আমাদের পক্ষে ১৩ জিসেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না, কারণ আমাদের মাঠেরও সংস্করণ হচ্ছে এবং ওই মাসে আবহাওয়ারও কিছু সমস্যা রয়েছে। ডিসেম্বরে ম্যাচ আয়োজন করার পরিস্থিতিতে নেই আমরা। বোর্ডের কাছে এই মর্মেই আমরা অনুরোধ জানিয়েছি। রাজধানীতে ওই সময়ে আবহাওয়াও তো অনুকূল নয়। দেখা যাক কী ফলাফল হয়। তবে আপাতত এটুকুই বলব যে আমাদের পক্ষে ওই ওয়ান ডে ম্যাচ  আয়োজন করা সম্ভব নয়।’

এরপরেই সেই ম্যাচ নয়াদিল্লি থেকে সরিয়ে এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনমে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এই ভেন্যু বদলের সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। বোর্ডের ভেন্যু-অ্যালোকেসন পলিসি অনুযায়ীই নয়াদিল্লি থেকে ম্যাচ সরায় তা বিশাখাপত্তনমে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।

এর ফলে রাজধানীর ক্রিকেটপ্রেমীদের বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলতে দেখার জন্য অপেক্ষা করতে হবে। এই দুই মহাতারকা ওয়ান ডে ফর্ম্যাট বাদে আর কোনও ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। তাই এই ম্যাচ সরে যাওয়ায় তাঁদের রো-কোকে খেলতে দেখার জন্য বেশ অপেক্ষা করতে হবে। 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *