অকল্যান্ড: বিরাট কোহলির মাঠে নামা মানেই নিত্যদিন কোনও না কোনও ইতিহাস গড়া। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে একাধিক ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলি। সপ্তাহান্তে দ্বিতীয় ওয়ান ডেতেও কিন্তু কোহলির সামনে ফের এক ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।

প্রথম ওয়ান ডেতে ভারতীয় দল পাঁচ উইকেটে বেশ সহজেই ম্যাচ জিতে নেয়। কোহলি সেই ম্যাচে ভারতের সেরা পারফর্মারদের অন্যতম ছিলেন। তাঁর ব্যাট থেকে সেই ম্যাচে ৫১ বলে ৭৪ রানের একটি দুরন্ত ইনিংস আসে। এই ম্যাচেই তিনি প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ১৩ হাজার আন্তর্জাতিক রান করার কৃতিত্ব গড়েন। এই অর্ধশতরানের সুবাদে SENA দেশে সর্বাধিক অর্ধশতরান হাঁকানোর মালিক হন কোহলি, কিউয়িদের বিরুদ্ধেও সর্বাধিক ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার গড়েন ‘কিং কোহলি’। ওয়ান ডেতে দলের জয়ে সর্বাধিক অর্ধশতরান হাঁকানোর মালিকও হয়ে যান ভারতের মহাতারকা।

এছাড়াও নিউজ়িল্যান্ডের মাটিতে সর্বাধিকবার অর্ধশতরানের গণ্ডি পার করা তথা বিদেশের মাটিতে ওয়ান ডেতে অর্ধশতরান হাঁকানোর হাফসেঞ্চুরিও প্রথম ওয়ান ডেতে নিজের ইনিংসের ফলে করেছেন কোহলি। তবে প্রথম ওয়ান ডেতে এতগুলি রেকর্ড গড়ার পরে দ্বিতীয় ওয়ান ডেতেও তিনি ফের একবার ইতিহাসের দোরগোড়ায় এবং সেই ইতিহাস গড়ার জন্য বেশি নয়, কোহলির প্রয়োজন মাত্র এক রান। কোহলি বর্তমানে রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করার রেকর্ডের মালিক। তিনি অকল্যান্ডে আর এক রান করতে পারলেই এককভাবে সেই কৃতিত্বের মালিক হয়ে যাবেন। পাশাপাশি ২৯ রান করলে প্রথম ব্য়াটার হিসাবে কিউয়িদের বিরুদ্ধে দুই হাজার ওয়ান ডে রান করার কৃতিত্বও গড়ে ফেলবেন ভারতের তারকা ব্য়াটার।

কোহলি আপাতত রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে কিউয়িদের বিরুদ্ধে সর্বোচ্চ ১৯৭১ রান করেছেন। ৩৭ ম্যাচে তাঁর গড় ৫৭.৯৭। কিউয়িদের বিরুদ্ধে সাতটি ওয়ান ডে শতরান এবং ১১টি অর্ধশতরানও করেছেন কোহলি। এবার শনিবার অপেক্ষা কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে কোহলির ব্যাট থেকে আরও এক দারুণ ইনিংস দেখার। পাশাপাশি পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ এগিয়ে যেতেও মরিয়া হয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।  শেষমেশ এই ম্যাচে কোহলি ইতিহাস রচিত করতে পারেন, কিনা, সেটাই দেখার বিষয় হতে চলেছে।         

 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *