১৯৫৭ সালে আমেরিকান ইঞ্জিনিয়ার আলফ্রেড ফিল্ডিং (Alfred Fielding) এবং মার্ক শ্যাভান (Marc Chavannes) একটি নতুন ধরনের টেক্সচারযুক্ত, থ্রি ডি ওয়ালপেপার তৈরি করার চেষ্টা করছিলেন। তাঁরা দুটি প্লাস্টিকের শাওয়ার পর্দা একসঙ্গে সিল করে মাঝখানে বাতাসের ছোট ছোট পকেট আটকে দেন। ফলাফল নিঃসন্দেহে অদ্ভুত ছিল, কিন্তু তাঁরা যে স্টাইলিশ ওয়ালপেপার কল্পনা করেছিলেন, এটি ঠিক তেমন ছিল না। বাড়ির সাজসজ্জার প্রডাক্ট হিসেবে এই ধারণা সাফল্য পায়নি। তবে ফিল্ডিং এবং শ্যাভান বুঝতে পারেন, আটকে থাকা বাতাস অন্য কাজেও ব্যবহার করা যেতে পারে। (ছবি: Pexels)
