বেঙ্গালুরু : দোকানে চাউমিন খেতে গিয়ে খুব ঝাল লাগলে সাধারণ কী কী করে মানুষ ? প্রথমে জল খায়। খুব বেশি হলে কোল্ড ড্রিঙ্ক। কম ঝাল দেওয়া আরেক প্লেট চাউমিন অর্ডার করতেও পারেন। এমনকী মাথা গরম করে নয় দোকানদার কিংবা রেস্তোরাঁর লোকের উপর একটু-আধটু চিৎকার-চেঁচামেচিও করতে পারেন। কিন্তু সম্প্রতি ঝাল নুডলস খাওয়া নিয়ে ধুন্ধুমার হয়ে গিয়েছে বেঙ্গালুরুতে। তিন যুবকের বিরুদ্ধে চাউমিনের দোকানের কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি- তে। রাস্তার ধারের একটি দোকানে নুডলস খেতে গিয়েছিলেন ওই তিন যুবক। সেখানেই নুডলস একটু বেশি ঝাল এবং মশলাদার হয়ে যাওয়ায় দোকানের কর্মীদের উপর চড়াও হন ওই তিন ক্রেতা। রাস্তায় ফেলে মারধর করা হয় দোকানের এক কর্মীকে, এমনটাই জানা গিয়েছে।
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
দক্ষিণ বেঙ্গালুরুর দোদ্দাথোগুরু এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। ফাস্ট ফুডের দোকানের এক কর্মীর সঙ্গে আচমকাই তাঁদের ঝামেলা শুরু হয়। কারণ ওই কর্মী কেন নুডলসে বেশি ঝাল দিয়েছেন। মুখের কথা কাটাকাটি, তর্কাতর্কি নিমেষেই হাতাহাতিতে পরিণত হয়। অভিযুক্ত যুবকরা দোকানের কর্মীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। শুরু হয় লাথি, ঘুষি চালানো। বারংবার চলছে থাকে লাথি এবং ঘুষি। পথচলতি এক ব্যক্তি দোকানের কর্মীর ওই অবস্থা দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন। অভিযোগ তাঁর পিছনেও ধাওয়া করে ওই মদ্যপ যুবকরা। ওই ব্যক্তিকেও হেনস্থা করার অভিযোগ উঠেছে এই ৩ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা ততক্ষণে মোবাইল বের করে গোটা ঘটনার ভিডিও করতে শুরু করেছেন। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিও।
জানা গিয়েছে, একজন কর্মী নন, ফাস্ট ফুডের দোকানের তিনজন কর্মী আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, আক্রান্তদের নাম দীপক থাপা, হেমা এবং লক্ষ্মী লামা। তাঁরা সকলেই অসমের বাসিন্দা। যাঁরা এই তিনজনকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে তাঁরা হলেন নাগরাজ, চন্দ্রু এবং দেবরাজ। অভিযুক্তরা সকলেই কর্নাটক চামারাজনগর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি পুলিশ থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
Indranil Sen Arrested | ‘মাস আর্ট’-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
