Baba Bageshwar: ‘তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে’, বললেন বাগেশ্বর বাবা, ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক
ভোপাল: বাগেশ্বর ধানের প্রধান পুরোহিত, বাবা বাগেশ্বর ওরফে ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্য ঘিরে ফের বিতর্ক। ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণকে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে নতুন করে। ভগবান কৃষ্ণকে ‘বাঁকা’ এবং রামচন্দ্রকে ‘সোজা’ বলে মন্তব্য করেন বাবা বাগেশ্বর। সেই ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। (Baba Bageshwar Krishna Remarks)
মধ্যপ্রদেশের শিবপুরী জেলার করেরায় ‘রামকথা’ চলছিল। সেখানেই ভগবান কৃষ্ণের শারীরক গঠন, আচার-আচরণের সমালোচনা করেন বাবা বাগেশ্বর। রামচন্দ্রের সঙ্গে তুলনা শুরু করেন তিনি। শুধু তাই নয়, অযোধ্যা এবং বৃন্দাবনের মধ্যেও পার্থক্য তুলে ধরেন। প্রশ্ন তোলেন কৃষ্ণের বাঁশি বাজানো নিয়েও। (Baba Bageshwar)
ওই অনুষ্ঠান থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে বাবা বাগেশ্বরকে বলতে শোনা যায়, “এখানে কৃষ্ণের ভক্ত কতজন আছেন? আজ খারাপ লাগতে পারে আপনাদের। আমরা তো রামের ভক্ত। তোমাদেরটা বড্ড বেশি বাঁকা, নামটাও বাঁকা, কৃষ্ণ। ক-এর নীচে যে ঋ কার রয়েছে, সেটা বিপজ্জনক। কাঁটার মতো…মাছ ধরতে বঁড়শি নিয়ে যাওয়া হয়। কাঁটায় খাবারের টোপ দিয়ে মাছ ধরে। একবার আটকে গেলে আর বেরোতে পারে না মাছ। তোমাদের ভগবানের নামের নীচে যে কাঁটা রয়েছে, তাতে আটকে গেলেও বেরনো যায় না।”
Hindus, Beware of such Fake babas😤 First he divided Hindus and Muslims, now he’s pitting Ram and Krishna devotees against each other. We have seen him undertake politically backed yatras for a “Hindu Rashtra.” Now, mocking Lord Krishna’s name and posture. This is their true face. For them, religion is a business and a political tool, not a source of spirituality, wisdom, or inner reflection.
— Rajat Jain (@RajatJain) November 1, 2026
আরও পড়ুন: দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে?
সেখানেই না থেমে বাবা বাগেশ্বর বলেন, “আমাদের ভগবান কিন্তু অত্যন্ত সিধে। খুব সাদাসিধে। হাঁটেন সোজা, বসেন সোজা। নজর সোজা থাকে। তোমাদের ভগবানের একটা ছবি দেখাও… কখনও এদিকে তাকিয়ে, কখনও ওদিকে তাকিয়ে। এমনকি দাঁড়ানোটাও বাঁকা, তিন জায়গা থেকে বাঁকা। পায়ের উপর পা, কোমর বাঁকানো কোথাও, কোথাও আবার বাঁকা হয়ে বাঁশি বাঁজায়। আমাদের ভগবান সোজা দাঁড়ান। নামও সোজা। দেখতেও সোজা। তোমাদের ভগবানের নামও বাঁকা, দাঁড়ানোও বাঁকা, হাঁটাও বাঁকা। আমাদের ভগবানের ধামও সোজা, অযোধ্যা। তোমাদের ভগবানের ধাম বৃন্দাবন।”
আরও পড়ুন: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
ভগবান কৃষ্ণের বাঁশি বাজানোরও সমালোচনা করেন বাবা বাগেশ্বর। বলেন, “বাঁশি বাজানো তো খেলা, ধনুক চালানো খেলা নয়। তোমাদের ভগবান বাঁশি বাজায়। সে আর এমন কী! আমাদের লোকও তো বাঁশি বাজাচ্ছে শোনো। রামজীর অনুরাগীরা হাত তুলুন। তোমাদের ভগবান গরু চরায়…গরু চরানো খেলা। সে তো যে কেউ চরাতে পারে। বাঁদর নাচানো কিন্তু খেলা নয়।”
বিতর্ক শুরু হতে নিজের মন্তব্য বিয়ে সাফাইও দেন বাবা বাগেশ্বর। তিনি বলেন, “ভাবের ঘোরে ভেসে গিয়ে, বিহ্বল হয়ে কিছু কথা বলি আমি। আমার মন্তব্যের ভুল অর্থ বের করা হচ্ছে। আমি নিজে ওঁর ভক্ত। ভগবতকথা যেভাবে সম্ভব আওড়াই, ভগবানের গুণগান করি। আমি কৃষ্ণবিরোধী নই। আমার নামেও তো ওঁর নাম আছে। তার পরও যদি কেউ আহত হয়ে থাকেন, আমি ক্ষমাপ্রার্থী।” তবে বিতর্ক থামছে না। বাবা বাগেশ্বরের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছেন অনেকে।
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP