চেন্নাই: ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন ২০১২ সালে। কিন্তু সিনিয়র ক্রিকেট দলের হয়ে খেলার কোনও অভিজ্ঞতা হয়নি। সুযোগ মেলেনি জাতীয় দলের জার্সিতে খেলার। তার আগেই ৩২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিলেন বাবা অপরাজিত। তামিলনাড়ুর হয়ে খেলা বাবা ঘরোয়া ক্রিকেটে ১০২ ম্য়াচে লাল বলের ফর্ম্য়াটে মোট পাঁচ হাজারের বেশি রান করেছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই অবসরের বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বাবা অপরাজিত।

তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনই সরছেন না বাবা। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলার সুযোগ খুঁজছেন এখন এই ক্রিকেটার। তিনি ২০২৭ সালের আইপিএলের জন্য নিলামে নাম নথিভুক্ত করেছেন। বাবা কেরলের হয়ে চণ্ডিগড়ের বিরুদ্ধে ২০২৬ সালের ২৪ জানুয়ারি নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলেছিলেন। দীর্ঘ সময় তামিলনাড়ুর হয়ে খেলার পর বাবা অপরাজিত কেরলের হয়ে খেলার জন্য সেই দলে যোগ দিয়েছিলেন। নিজের পোস্টে বাবা লিখেছেন, ‘আমি ২০২৬ সালের ২৪ জানুয়ারি আমার শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলেছি ও এর মাধ্যমে আমার প্রথম শ্রেণির কেরিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। পেছন ফিরে তাকালে দেখতে পাই, এটি ছিল অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, শিক্ষা ও বন্ধুত্বে ভরা এক অসাধারণ যাত্রা। যা আমি সারাজীবন মনে রাখব।’

নিজের কেরিয়ারে তামিলনাড়ু, ভারত অনূর্ধ্ব ১৯, ভারত ‘এ’, কেরল, চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন বাবা অপরাজিত। তিনি আরও লেখেন, ‘তামিলনাড়ু, ভারত অনূর্ধ্ব ১৯, ভারত ‘এ’, কেরল, চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, টিএনপিএল ফ্র্যাঞ্চাইজি ও আমার ক্লাব দলগুলোর প্রতিনিধিত্ব করা ও আমার এই যাত্রাকে গড়ে তোলা অসংখ্য দল ও ড্রেসিংরুমের অংশ হতে পারা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়।’

 

২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেই দলের সদস্য ছিলেন বাবা অপরাজিত। সেই টুর্নামেন্টে ভারতের শিরোপা জয়ের অভিযানে বাবার অলরাউন্ড পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই টুর্নামেন্টে বাবা অপরাজিত ১৭১ রান ও ৫ উইকেট নিয়েছিলেন। 

নিজের কেরিয়ারে বাবা অপরাজিত তামিলনাড়ু ও কেরলের পাশাপাশি ভারতীয় ‘এ’ দলের হয়ে কেরিয়ার সমৃদ্ধ করেছেন। তিনি ১০২টি প্রথম শ্রেণির ম্যাচে ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরিসহ ৫১৯৯ রান করেছেন ও ৭৫ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১৪ ম্যাচে ৪২৭৮ রান করেছেন ও ৮৩ উইকেট নিয়েছেন। টি টোয়েন্টিতে ৬৩ ম্যাচে ১১৪৭ রান ও ১৭ উইকেট নিয়েছেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *