খুলনা: বাংলাদেশে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি। কালি লেপে দেওয়া হল কবির মুখের অংশে। শুক্রবার সকালে বিষয়টি চোখে পড়ে সকলের। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। নতুন করে ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি। (Rabindranath Tagore Mural Defaced)
বাংলাদেশের খুলনার যশোর রোড রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকা ছিল। শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিই নয়, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়-সহ চিত্রশিল্পী এসএম সুলতান, কাজি নজরুল ইসলাম, খালেদা জিয়া, জিয়াউর রহমানের প্রতিকৃতিও আঁকা হয়। তবে বেছে বেছে কালি লেপা হয় শুধুমাত্র রবীন্দ্রনাথের প্রতিকৃতিতেই। (Bangladesh News)
আরও পড়ুন: SIR-ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
শুক্রবার দেখা যায়, ওই প্রতিকৃতিতে রবীন্দ্রনাথের মুখের উপর কালি লেপা রয়েছে। প্রতিকৃতির দুই পাশে, দু’টি পোস্টারও সাঁটা হয়, যাতে রবীন্দ্রনাথের ‘শিবাজী উৎসব’ কবিতার সমালোচনা করা হয়েছে। লেখা ছিল, ‘তিতুমীরের বাংলা মুসলিম এবং পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’। ঘটনাচক্রে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই ওই দেওয়ালচিত্র আঁকা হয়েছিল।
শিল্পি রেজাইল করিম ‘প্রথম আলো’কে জানান, নতুন করে আবার রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকার কাজ শুরু হয়েছে। সাদা প্লাস্টিকেক পেন্টের প্রলেপ লাগিয়ে, মার্কারি স্কেচ আঁকা হচ্ছে প্রথমে। সেই কাজ শেষ হলে রং লাগানো হবে। নতুন করে প্রতিকৃতি আঁকার সময় যাতে কোনও রকম ঝামেলা না বাধে, তার জন্য পুলিশ এবং BNP যুব সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপে দিল, তা এখনও স্পষ্ট হয়নি। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ছবিতে কালি লেপার ঘটনা হিংস্রতা বলে মনে হয়েছে আমাদের। বিশ্ববরেণ্য কবির অসম্মান হয়েছে। ছবি মুখে তাঁকে অস্বীকার করার সুযোগ নেই।” তবে এই প্রথম নয়, গত ১০ অক্টোবর সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেওয়ালেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি লেপার চেষ্টা হয়। বেশ কয়েক জন আটক হয় সেবার।
Suvendu Adhikari News | “টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে” | ABP ANANDA LIVE
