মুম্বই: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে জয়ের ধারা বজায় রাখল বাংলা ক্রিকেট দল। এবার মিজোরামকে হারিয়ে দিল তারা। মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্য়াকাডেমিতে হওয়া এই ম্যাচে প্রথম ব্য়াটিং করতে নেমেছিল বাংলা। ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৯৬ রান তুলে নেয় তারা। ৪১ বলে ঝোড়ো ৬৭ রানের ইনিংস খেলেন করণ লাল। অভিষেক পোড়লও ৩০ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়াও বাংলার হয়ে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন শাকির হাবিব গাঁধী ও ৩৩ রানের ইনিংস খেলেন ঋষভ চৌধুরী। 

জবাব ব্যাটিং করতে নেমে মিজোরাম মাত্র ১০৩ রানে অল আউট হয়ে যায় ১৮.২ ওভারে। বল হাতে ঋষভ চৌধুরী ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। আর করণ লাল ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

 

ম্যাচে মিজোরামের একজন বোলারই শুধু ২ উইকেট নেন। এছাড়া আর কোনও বোলারই কোনও উইকেট পাননি। মিজোরামের ব্যাটিং ডিপার্টমেন্টের হয়ে একমাত্র চিন্ময় সুতার ৬১ রানের ইনিংস খেলেন। তাঁর অর্ধশতরান বাদ দিলে আর কোনও ব্যাটারই দু অঙ্কের ঘরে স্কোর করতে পারেননি।

গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
বেসিন রিজার্ভে বল হাতে ভারতের দ্বিতীয় সফল বোলারের নাম আকাশ দীপ। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আকাশ দীপই দ্বিতীয় দিনের শেষ সাংবাদিক বৈঠকে এসেছিলেন। চোট সারিয়ে ফিরে এমন পারফরম্য়ান্স। কোচ গৌতম গম্ভীরের প্রশংসা শোনা গেল আকাশের গলায়। তিনি বলেন, ‘ফাস্ট বোলার হিসাবে পিঠের চোট সারিয়ে কামব্যাক করাটা সহজ নয়। গোটা প্রক্রিয়াটা খুব চ্যালেঞ্জিং। তবে আমার ক্ষেত্রে একটা জিনিস ভাল ছিল যে ওই সময়েও আমাদের কোচ জিজি সবসময় আমার খোঁজখবর নিতেন, মেসেজ করতেন, সবসময় বলতেন আমায় আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। গোটাটা আমায় মানসিকভাবে প্রেরণা জুগিয়েছে এবং সেটা আমার জন্য অত্যন্ত ইতিবাচক ছিল। চোটের সময় আমি নিজের উপর আরও বেশি খেটেছি, নিজের শক্তি, দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করেছি। আজ দেড় বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি, সেটা কিন্তু কোনওসময় মনে হয়নি। তাই আমি খুব খুশি’, রিপোর্টারদের জানান তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *