IND vs NZ: সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
অকল্য়ান্ড: আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ়। সেই সিরিজ় শুরুর আগেই কিউয়ি শিবিরে জোড়া ধাক্কা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৫০ ওভারের লড়াইয়ে দুই তারকা ক্রিকেটারকে পাবে না নিউজ়িল্যান্ড।
সেই দুই ক্রিকেটার কারা? তাঁরা হলেন নিউজ়িল্যান্ডের দুই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও মার্ক চাপম্যান (Mark Chapman)। দুই তারকারই এই সিরিজ়ে অংশগ্রহণ নিয়ে বহু আগে থেকেই সংশয় ছিল। সেই সংশয়ই এবার সত্যি হল। দুই তারকারই নিজেদের চোট সারাতে আরও সময় লাগবে। এমআরআই স্ক্যান করে দেখা গিয়েছে চ্যাপম্যানের বাঁ-দিকের হ্যামস্ট্রিং সেরে উঠতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। অপরদিকে, রাচিন রবীন্দ্রের মাঠে নামার জন্য আরও সময় লাগবে। তাঁর ডান দিকের কাঁধ সেরে উঠতে আরও সময় নেমে। এই দুই তারকার পরিবর্তে একাধিক তারকা সুযোগ পেয়েছেন।
এক ব্রডকাস্টারের হয়ে প্রমোশোনাল শ্যুটিংয়ের সময় ডাইভ মেরে ক্যাচ ধরতে গিয়েছিলেন রাচিন রবীন্দ্র। ঠিক তখনই তাঁর চোট লাগে, রাচিনের কাঁধ ডিসলোকেট হয়ে যায়। প্রাথমিকভাবে তাঁর চোট পরীক্ষা করার পর তেমন গুরুতর কিছু ধরা পড়েনি। সেই চোটেই রাচিন টি-২০ সিরিজ়ে খেলতে পারেননি। অপরদিকে, চাপম্যান ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়ে ফেলেন। এই দুই তারকার কেউই তাই ওয়ান জেতে খেলতে পারবেন না।
আরও পড়ুন:- থামল ‘বিগ শো’, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
কিউয়ি কোচ রব ওয়াল্টার্স মেনে নিচ্ছেন দুইজনের না থাকাটাই কিউয়িদের জন্য বড় ধাক্কা। আর টেস্ট সিরিজ়ের কথা মাথায় রেখেই রাচিনকে নিয়ে আরই তাঁরা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। তাঁদের পরিবর্তে কিউয়ি কিপার-ব্যাটার টিম সেফার্ত সিরিজ়ের শেষ দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছিলেন। তিনি এবার প্রথম তিন ওয়ান ডে অর্থাৎ গোটা সিরিজ়েই খেলবেন। অপরদিকে, হেনরি নিকোলসকে প্রথম তিন ওয়ান ডের জন্য ডেকে নেওয়া হয়েছে। শেষ দুই ওয়ান ডেতে খেলবেন সদ্যই ভারত ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ৯৩ রানের ইনিংস খেলা ডিন ফক্সক্রফট।
তবে এই খারাপ খবরের মধ্যেও কিউয়ি শিবিরে মন্দের ভাল ম্যাট হেনরির প্রত্যাবর্তন। তিনি টি-২০ সিরিজ়ের মাঝপথে ছিটকে গেলেও, সোমবারই ওয়ান ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ম্যাট ফিশার শেষ দুই ম্যাচের জন্য দলে থাকলেও, বিভিন্ন চোটআঘাতের কথা মাথায় রেখে ব্যাক আপ হিসাবে গোটা সিরিজ়েই সুযোগ পেয়েছেন। কাল থেকে অকল্যান্ডে শুরু হবে এই সিরিজ়।