Published at : 04 Nov 2026 08:57 AM (IST)

তিনি টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।

সেই সূর্যকুমার যাদবকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স? জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

পরের আইপিএলে সূর্যকুমারকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে জোর চর্চা। গুঞ্জন যে, তাঁকে নিয়ে অন্য দলের সঙ্গে প্লেয়ার বিনিময় করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

অবশেষে সেই জল্পনা নিয়ে মুখ খুলল ফ্র্যাঞ্চাইজি। সাফ জানিয়ে দিল তাদের অবস্থান।

মুম্বইয়ের জার্সিতে গত আইপিএল ভাল কাটেনি সূর্যকুমারের। ১৩ ম্যাচে করেছিলেন ২৭০ রান।

তবে তার আগের মরশুমে, ২০২৫ সালের আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন। ১৬ ম্যাচে করেছিলেন ৭১৭ রান।

তবে মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা জল্পনায় জল ঢেলেছেন। বলেছেন, ‘স্কাইকে (সূর্যকুমারের ডাকনাম) ট্রেডিং করার কোনও সম্ভাবনা নেই।’

ফ্র্যাঞ্চাইজির ওই কর্তা আরও বলেছেন, ‘স্কাইয়ের ট্রেডিং নিয়ে কোনও আলোচনাই হয়নি।’

তবে হার্দিক পাণ্ড্যকে ছেড়ে পাঞ্জাব কিংসের থেকে অর্শদীপ সিংহকে নেওয়া হবে কি না, তা নিয়ে চূড়ান্ত কিছু জানাননি ওই কর্তা।

সব মিলিয়ে ১৭ নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিনের আগে মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে তুঙ্গে জল্পনা। – IANS
Published at : 04 Nov 2026 08:57 AM (IST)