নয়াদিল্লি : ভারত, চিন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজগুলিকে হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়েছে ইরান। এমনই জানালেন ইরানের একজন প্রভাবশালী আইনপ্রণেতা। আর এই পদক্ষেপের উদ্দেশ্য হল, ভারত থেকে ওষুধ সংগ্রহের প্রক্রিয়াকে সহজতর করা।
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির ডেপুটি-চেয়ারম্যান আমির হায়াত-মোগাদ্দাম বলেছেন, এই চারটি দেশের জাহাজ কৌশলগত জলপথ দিয়ে “নির্বিঘ্নে চলাচল” করতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের বাধা দিচ্ছে না।
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
