ধনু রাশি-
বৃহস্পতিবার আপনার জন্য বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে কাজ করার একটি দিন হবে। আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি আপনার গভীর আগ্রহ থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে চলতে থাকা যে কোনও মতভেদ বা তিক্ততা দূর করার চেষ্টা করবেন। আপনার মনে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে। যে কোনও যৌথ প্রচেষ্টায় আপনি নেতৃত্ব দেবেন এবং সময়মতো নিজের দায়িত্ব পালন করবেন। আপনার মনোযোগ জনকল্যাণমূলক কাজের দিকে নিবদ্ধ থাকবে। আপনার চারপাশের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য কল্যাণকর হবে। আপনাকে উপযুক্ত সুযোগের দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। আপনি সন্তানদের বিষয়ে কিছু সুখবর পেতে পারেন।
মকর রাশি-
বৃহস্পতিবার আপনার জন্য আত্মবিশ্বাসে পরিপূর্ণ একটি দিন হবে। আপনার সমৃদ্ধি ও কল্যাণ বাড়বে। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার প্রচেষ্টায় আপনি সফল হবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনি ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের প্রতি বিশেষ আগ্রহ বোধ করবেন। যারা নতুন বিবাহিত, তাঁদের পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কাঙ্খিত মুনাফা দেখে আপনি আনন্দিত হবেন। আপনার অগ্রগতি দেখে প্রতিদ্বন্দ্বীদের কেউ কেউ ঈর্ষান্বিত হতে পারে।
কুম্ভ রাশি-
বৃহস্পতিবার আপনি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এবং সৃজনশীল কাজে গভীরভাবে নিমগ্ন থাকবেন। আপনি ব্যবসার একটি ভাল প্রস্তাব পেতে পারেন, যা আপনাকে পার্টনারশিপের কথা ভাবতে উৎসাহিত করতে পারে। আপনার দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। যদি কোনও কিছু হারিয়ে গিয়ে থাকে, তবে তা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আরাম-আয়েশ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। পরিবারের কোনও সদস্যের বিয়ের প্রস্তাব চূড়ান্ত হতে পারে। যারা ভ্রমণের পরিকল্পনা করছিলেন, তাঁরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারবেন।
মীন রাশি-
বৃহস্পতিবার আপনার সুনাম ও সম্মান বাড়বে। বয়োজ্যেষ্ঠদের পরামর্শের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এছাড়া আপনার কিছু ব্যবসায়িক পরিকল্পনা গতি পাবে। যারা চাকরির সন্ধান করছেন, তাঁরা হয়তো কোনও ভাল সুযোগ পেয়ে যেতে পারেন। পরিবারের ভেতর চলমান কোনও মতবিরোধ দূর করার জন্য আপনি উদ্যোগ নেবেন, যা পারস্পরিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। এছাড়া বিদেশে বসবাসরত কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি সুখবর পেতে পারেন। যদি আপনি কোনও প্রকল্পে অর্থ বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে তার নীতি ও নিয়মে পুরো নজর দিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
