ঢাকা: বাংলাদেশের (Bangladesh Cricket Team) হয়ে দুই দশকের বেশি সময় ধরে ২২ গজ মাতিয়েছেন তিনি। দেশের হয়ে শতাধিক টেস্ট ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার তিনি। তবে সেই মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) অবসর নিতে চলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের এক বৈঠকের পর মুশফিকুর রহিমের অবসরের কথা ঘোষণা করেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তথা বর্তমান বাংলাদেশ বোর্ডপ্রধান তামিম ইকবাল (Tamim Iqbal)।
বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম সর্বকালের সর্বাধিক টেস্ট রান সংগ্রাহক। তিনিই একমাত্র বাংলাদেশি কিপার-ব্য়াটার হিসাবে টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছেন। তিনিই বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের টেস্ট ইনিংসও খেলারও মালিক ছিলেন। ২০০৫ সালে ১৮ বছর পূরণ করার মাত্র কয়েকদিন পর লর্ডসে টেস্ট অভিষেক ঘটিয়েই ইতিহাস গড়েছিলেন মুশফিকুর। সেই মুশফিকুরই অবসর নিতে চলেছেন। পরের বছরে ১৪ ফেব্রুয়ারি ঢাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচই মুশফিকুরের শেষ টেস্ট ম্যাচ হবে।
২০২১ সালে মুশফিকুর ওয়ান ডে থেকে অবসর নিয়েছিলেন। গত বছর তিনি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানান। এবার টেস্ট থেকে অবসর নেওয়ায় তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সমাপ্ত হতে চলেছে। ব্যাট হাতে একগুচ্ছ রেকর্ডের পাশাপাশি বাংলাদেশের অধিনায়ক হিসাবেও সর্বাধিক ৩৪টি টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে মুশফিকুরের দখলে। তাঁর বাংলাদেশি অধিনায়ক হিসাবে সাত ম্যাচ জয়ও একদা রেকর্ড ছিল। তবে সেই বর্ণময় কেরিয়ারে ইতি টানছেন মুশফিকুর।
আরও পড়ুন:- ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ক্রাইস্টচার্চে সর্বকালীন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ
তামিম জানান তিনি মুশফিকুরকেই সোশ্য়াল মিডিয়া নয়, বরং সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করার জন্য অনুরোধ করেছিলেন। তবে মুশফিকুর নিজেই তামিমকে সেই ঘোষণা করার জন্য অনুরোধ করেন। তামিম জানান, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই অবসর নেবেন। কয়েকদিন আগেই ও আমায় নিজের সিদ্ধান্ত জানায়। তারপর থেকে আমাদের মধ্যে নিরন্তর কথা হচ্ছে। আমি ওকে সাংবাদিক বৈঠক করে নিজেকেই এই ঘোষণা করার জন্য বলেছিলাম। ও বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছে, তাই আমি চেয়েছিলাম সঠিকভাবে যেন এই ঘোষণাটা হয়। তবে মুশফিকুই আমাকে এই ঘোষণা করার জন্য অনুরোধ করে।’
তাঁর এই অসাধারণ সেবার জন্য তামিম মুশফিকুরকে ধন্যবাদও জানান। ‘আমরা বিসিবির তরফে ওকে কেবল ধন্যবাদই জানাতে পারি। বাংলাদেশের হয়ে এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ওকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিসিবির তরফে নিঃসন্দেহেই ওর কেরিয়ারকে উদযাপন করা হবে’, বলেন তামিম। তবে অবসরের পরে মুশফিকুর ভিন্ন কোনও ভূমিকায় দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন তামিম। মুশফিকুরের অবসরে নিঃসন্দেহেই বাংলাদেশের এক সুবর্ণ অধ্যায়ের সমাপ্ত হতে চলেছে।
