নয়াদিল্লি: হিন্দু সন্ন্য়াসিনীর নামে এবার স্মারক মুদ্রা প্রকাশ করল পাকিস্তান। মাতা হাসি দেবীর ২০০তম জন্মবার্ষিকীতে তাঁর নামে ২০০ টাকার কয়েন বের করা হয়েছে। কয়েনে তাঁর সৌধের ছবি রয়েছে যেমন, নাম রয়েছে মাতা হাসি রানি দেবীরও। পাকিস্তানের ওই স্মারক মুদ্রার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Mata Hasi Devi)
স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান মাতা হাসি দেবীর নাম ও সৌধ সম্বলিত স্মারক মুদ্রা প্রকাশ করেছে। লিখিত বিবৃতিতে তারা বলে, ‘২০০তম জন্মবার্ষিকীতে পূজ্য মাতা সাহিব হাসি দেবকে শ্রদ্ধা জামাতে, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনায় তাঁর প্রভাবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তাঁকে সম্মান জানানো হল’। (Pakistan News)
মাতা হাসি দেবীর নাম সম্বলিত পাকিস্তানি মুদ্রায় ২০০ টাকার স্মারক কয়েন প্রকাশ করা হয়েছে। ওই মুদ্রার ৭৫ শতাংশ তামার, ২৫ শতাংশ নিকেল। সিন্ধ প্রদেশে মাতা হাসি দেবীর যে শৌধ রয়েছে, সেই ‘শাদানি দরবারে’র ছবিও রয়েছে মুদ্রায়। উল্টো পিঠে নাম খোদাই করা রয়েছে মাতা হাসি দেবীর। নীচে লেখা ‘ইসলামিক জামুরিয়া পাকিস্তান’, যার অর্থ ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান।
@sabeer Pakistan is also renovating Sikh Gurdwara and Hindu temples. We issued a commemorative coin to mark the 200th birth anniversary of Pujya Mata Sahib Hasi Devi. Pakistan is not what u see on godi media and Urdu Bollywood. https://t.co/MOaN4FFEEr
— Fawwad (@fawwads) November 29, 2026
এর আগে, গত মাসে ভারতও মাতা হাসি দেবীর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক কয়েন প্রকাশ করে। গত ২২ অক্টোবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছত্তীসগঢ়ের রায়পুরে সেটি প্রকাশ করেন। ভারতের স্মারক মুদ্রাটির ৫০ শতাংশ রুপো। মুদ্রায় সাধ্বীর ছবিও রয়েছে।
কিন্তু মাতা হাসি দেবী কে, পাকিস্তান কেন তাঁর নামে স্মারক মুদ্রা প্রকাশ করছে? আসলে পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়াত পিতাফির শাদানি দরবারের পঞ্চম প্রধান ছিলেন তিনি। ১৯৭৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যে ধর্মীয় সৌধ ভ্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়, তার আওতায় শাদানি দরবার ১৫তম সৌধ। অভিবাসন প্রক্রিয়া ছাড়াই সেখানে যাওয়ার ভিসা পান ভারতীয় পুণ্যার্থীরা।
#SBP has issued Rs.200 commemorative coin to celebrate the 200th birth anniversary of Pujya Mata Sahib Hasi Devi. The coin is now available at all offices of SBP Banking Services Corporation. See PR: https://t.co/DCKIJ3XUUo https://t.co/9Xr3LAdujS
— SBP (@StateBank_Pak) November 27, 2026
আরও পড়ুন: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, ‘উপায় নেই’
পাকিস্তানের সিন্ধ প্রদেশে যত হিন্দু মন্দির রয়েছে, তার মধ্য়ে শাদানি দরবার সবচেয়ে বড়। ১৭৮৬ সালে সেটি স্থাপন করেন সন্ত শাদারাম সাহিব। ১৮৫২ সালে মন্দিরের দায়িত্ব পান মাতা হাসি দেবী। সেই সময় তাঁর বয়স ছিল ২০-র কোঠায়। সদগুরু সন্ত তনসুখারাম সাহিবের স্ত্রী তিনি। দরিদ্রের সেবা করে, আধ্যাত্মিকতায় ডুবে থেকেই জীবন কেটেছে তাঁর। সিন্ধে যখন দুর্ভিক্ষ নেমে আসে, দুর্গতদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি।
মন্দিরের ওয়েবসাইট অনুযায়ী, ১৭০৮ সালে সন্ত শাদারামের জন্ম লাহৌরের লোখানা ক্ষত্রী পরিবারে। তাঁকে রামচন্দ্রের জ্যেষ্ঠপুত্র লবের বংশধর, ভগবান শিবের অবতার মানেন পুণ্যার্থীরা। অল্পবয়সে হরিদ্বার, যমুনৌত্রী, গঙ্গোত্রী, অমরনাথ, অযোধ্যা, নেপালের পশুপতিনাথ মন্দির ভ্রমণ করেন। ১৭৬৮ সালে সিন্ধের রাজধানী মাথেলোয় পৌঁছন। সেই সময় সেখানকার শাসক ছিলেন রাজা নন্দ। মাথেলোয় শিবমন্দিরের প্রতিষ্ঠা করেন সন্ত শাদারাম। সেখানে তিনি যে পবিত্র অগ্নিকুণ্ড জ্বালান, তার আশীর্বাদ নিলে, সেখানকার কুয়োর জল মুখে দিলে সমস্ত দুর্দশা, দুর্ভাগ্য কেটে যায় বলে বিশ্বাস করেন বহু মানুষ।
বর্তমানে মন্দিরের প্রধান ডক্টর যুধিষ্ঠির লাল। তিনি ভারতের ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা। ১৯৪৭ সালে দেশভাগের সময় শাদানি দরবার এবং সিন্ধি সম্প্রদায়ের মানুষ দুই পৃথক দেশের বাসিন্দা হয়ে যান। দরবারের মূল কেন্দ্র পাকিস্তানের ভাগে থেকে যায়। ভারতের ছত্তীসগঢ়ের রায়পুরে নতুন কেন্দ্র গড়ে ওঠে।
এর আগে, ২০১৯ সালের নভেম্বর মাসে গুরু নানকদেবের ৫৫০তম জন্মবার্ষিকীতেও স্মারক কয়েন প্রকাশ করেছিল পাকিস্তান।
NCPI News: “প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে”, বললেন Rachana Banerjee | ABP Ananda




