নয়াদিল্লি: রাইজিং স্টার্স এশিয়া কাপে বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi)  ব্যাটিং দেখে স্থম্ভিত কেভিন পিটারসেন। ১৫ বছর বয়সি কিশোর এই ওপেনার যেভাবে ব্য়াটিং করেছেন, তাতে যে যে কৃতিত্ব অর্জন করেছে তা গোটা কেরিয়ারে অনেকেই করতে পারেনি বলে মনে করেন কেভিন পিটরসেন। পাওয়ার হিটিংয়ের মধ্য়ে দিয়ে যেভাবে একের পর এক রেকর্ড ভাঙছেন ও গড়ছেন, সেই নিয়েই কথা বলেছেন পিটারসেন।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে পিটারসেন বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের শুরুর বছরগুলোতেই এভাবে একের পর এক রেকর্ড ভেঙে চলা সত্যিই অবিশ্বাস্য! তুমি এমন সব কাজ করছ যা আমাদের অনেকেই পুরো কেরিয়ারেও করতে পারিনি! তোমার জন্য আরও শুভকামনা ও তোমার এই যাত্রা দেখতে আমার ভীষণ ভালো লাগছে।’

আমিরশাহির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে বিহারের এই তরুণ ব্যাটার লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড বই নতুন করে লিখেছে। এই ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি দুটি রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। মাত্র ২৮ বলে শতরান পূরণ করে তিনি অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে ছাড়িয়ে যান, যিনি ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ‘এ’ দল মাত্র ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে জয় নিশ্চিত করে। ওপেনিং জুটিতে অভিষেক শর্মার সাথে ৬৮ রান তোলার পর প্রভসিমরন সিংয়ের সাথে আরও ৪০ রান যোগ করেন সূর্যবংশী। এরপর তৃতীয় উইকেটে রিঙ্কু সিংয়ের সাথে ১৩৭ রানের এক ঝোড়ো জুটি গড়েন তিনি, যেখানে রিঙ্কু ২৭ রানে অপরাজিত থাকেন।  

এদিকে, বৈভবের পারফরম্য়ান্স দেখে ঢোক গিলছেন পাকিস্তানের ক্রিকেটাররা। প্রাক্তন পাক ক্রিকেটার তনভীর আহমেদ তো বৈভবের বয়স নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তনভীর বলছেন, ‘বৈভবের বয়স ১৫ বছর নয়। সে কমপক্ষে ২০-২১ বছর বয়সের ছেলে। সে যত প্রতিভাবানই হোক না কেন, ১৫ বছর বয়সি কোনও ছেলে ২৮টি ছক্কা মারতে পারে না। ১৫ বছর বয়সে কারও এত শক্ত ভিত থাকতে পারে না। তার বাহুতে এত শক্তি থাকা সম্ভব নয়। আমি বিশ্বাস করি না তার বয়স ১৫। তাঁর বয়স ২০ বা ২১ হতে পারে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *