Prasidh Krishna: ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
বেঙ্গালুরু: ফিট সার্টিফিকেট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার পর ভারতের দ্রুতগতির বোলার প্রসিদ্ধ কৃষ্ণ নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছেন। ১ ও ২ নভেম্বরে অনুষ্ঠিত ম্যাচ সিমুলেশন সেশনে প্রসিদ্ধকে পরীক্ষা করা হয়েছিল ও সেখানেই তিনি মেডিকেল টিমের সবুজ সংকেত পান।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা IANS-কে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ফিটনেস ছাড়পত্র পাওয়ার পর প্রসিদ্ধ কৃষ্ণর বুধবার গভীর রাতে বা আগামীকাল ভোরে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। তবে সময়মতো পৌঁছানোর জন্য তিনি ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন।’
আগামী ৭ নভেম্বর থেকে লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড ‘এ’র বিরুদ্ধে শুরু হতে যাওয়া তৃতীয় লাল বলের ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে খেলার জন্য এখন প্রস্তুত প্রসিদ্ধ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে বল করার সময় প্রসিদ্ধ হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবারে অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে এই দীর্ঘদেহী ডানহাতি পেসারকে বাইরে রাখা হয়েছে, যাতে তাঁর হ্যামস্ট্রিং সুস্থ হওয়ার আরও সময় পান ও টেস্ট সিরিজের জন্য তৈরি হতে পারে।
ইতিমধ্য়েই জসপ্রীত বুমরা নেই। এই পরিস্থিতিতে প্রসিদ্ধর ফিটনেস সার্টিফিকেট পাওয়াটা সত্যিই ভারতের জন্য বিরাট প্রাপ্তি। ইতিমধ্য়েই হর্ষিত রানাও চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ টেস্টে খেলানোর কথা মাথায় রেখে বুমরাহকে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। রানা চলতি মাসের শেষের দিকে দোহায় আয়োজিত হতে যাওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের হয়ে নামবেন।
ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্য়াচে মহম্মদ সিরাজ রয়েছেন। কিন্তু টেস্ট সিরিজের কথা মাথায় রেখে সিরাজকে ছেড়ে দেওয়া হতে পারে।কিউয়িদের বিরুদ্ধে শেষ ২ ওয়ান ডে ম্যাচে অর্শদীপ সিংহের নেতৃত্বে একটি অনভিজ্ঞ বোলিং আক্রমণ দেখা যাবে। অর্শদীপ এখনও পর্যন্ত ১৮ ওয়ান ডে ম্যাচ খেলেছেন, অন্যদিকে গুরনুর ব্রার, অংশুল কম্বোজ, আকিব নবি ও যশ ঠাকুরের মিলিয়ে মোট অভিজ্ঞতার ঝুলি মাত্র ১১টি ম্যাচের।