বিগ বস বাংলার (Big Boss Bangla) সফর শেষ, নন্দিনী দত্তের (Nandini Dutta)। কালীপুজোর আগের দিনই মুম্বই ছেড়ে, কলকাতায় নিজের বাড়িতে ফিরে এসেছেন তিনি।

বিগ বসের বাড়িতে থাকাকালীন, অপর প্রতিযোগী রাজবীর দে (Rajveer Dey)-র সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নন্দিনী। নিজেদের সম্পর্ক নিয়ে অবশ্য বেশ খোলামেলাই ছিলেন তাঁরা।

তবে ছন্দপতন ঘটে সেই সম্পর্কের কারণেই। রাজবীরের গায়ে বারে বারে হাত তোলার কারণেই, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হল নন্দিনীকে। বিগ বসের ঘরের নিয়ম, কোনও প্রতিযোগীর গায়ে হাত তোলা যাবে না। কিন্তু সেই নিয়ম বারে বারে ভঙ্গ করেছেন নন্দিনী।

শনিবার 'দাদার দরবার'-এ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সাফ জানিয়ে দেন, নন্দিনী যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তাঁকে আর সুযোগ দেওয়া যায় না এই ঘরে থাকার। নন্দিনী হাত জোড় করে, চোখের জলে বারে বারে ক্ষমা চাইলেও, তাঁর কোনও কথাই শোনা হয়নি।

শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সাফ জানিয়ে দেন, নন্দিনী যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তাঁকে আর সুযোগ দেওয়া যায় না এই ঘরে থাকার। নন্দিনী হাত জোড় করে, চোখের জলে বারে বারে ক্ষমা চাইলেও, তাঁর কোনও কথাই শোনা হয়নি।

বিগ বসের ঘর থেকে বেরনোর সময়ে নন্দিনী রাজবীরকে বার্তা দেন যে, তিনি বাইরে রাজবীরের জন্য অপেক্ষা করবেন। অন্যদিকে রাজবীরও জানিয়েছেন যে, তিনি বিগ বসের ঘরের বাইরে বেরিয়ে নন্দিনীর সঙ্গে ফের দেখা করবেন আর নতুন করে তাঁদের সম্পর্কটাকে আবার সুযোগ দেবেন।

নন্দিনী কলকাতায় এসেছিলেন, রাজবীরের দেওয়া ব্রেসলেট পরেই। তিনি এদিন আরও বলেন যে, বাড়ির বাড়িরে থেকেও তিনি রাজবীরকেই সমর্থন করবেন। আর পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গিয়েও, রাজবীরকে ভুললেন না নন্দিনী।

আপাতত বিগ বসের ঘরে রয়েছেন রাজবীর, কাজেই তাঁর কাছে ফোন নেই। নন্দিনী নিজের বার্তা পৌঁছতে পারছেন না রাজবীরের কাছে। আর তাই, মোবাইল ফোনে রাজবীরের ছবি নিয়েই দীপাবলিতে ফ্রেমবন্দি হলেন নন্দিনী।

অন্যদিকে বিগ বসের ঘরে, নিজের দীপাবলির উপহারে নন্দিনীর উদ্দেশে বিশেষ বার্তা লেখেন রাজবীর। তিনি জানান, এই উপহার তিনি নেবেন না। নন্দিনীকে পাঠিয়ে দেবেন।

দুর্গাপুজোয় বাড়িতে থাকতে পারেননি নন্দিনী, বাবা মা আর পরিবারের থেকে দূরে, বিগ বসের বাড়িতে কেটেছে তাঁর দুর্গাপুজো। তবে পরিবারের সঙ্গে দীপাবলি কাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সমস্ত ছবিও।

বিগ বস চলাকালীন, প্রিয়জনকে হারিয়েছেন নন্দিনী। তাঁর ঠাকুমা মারা গিয়েছেন। তবে দীপাবলির আগে, পরিবারের কাছে ফিরে নন্দিনী কিছুটা স্বস্তি পেয়েছেন তো বটেই।

Published at : 09 Nov 2026 10:53 AM (IST)

আরও জানুন বিনোদনের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *