নয়াদিল্লি: কালো টাকার বাড়বাড়ন্ত আটকাতে ১০ বছর আগে নোটবন্দি করা হয়েছিল। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল সেবার। ২০২৬ সালে দাঁড়িয়ে ফের একবার নোটবন্দির দাবি করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, NDA শরিক চন্দ্রবাবু নায়ডু। দুর্নীতির চক্র ভাঙতে ৫০০ ও ২০০০ টাকার নোট বাতিল করা উচিত বলে জাবি জানালেন তিনি। (Chandrababu Naidu)

কাগজের নোটের পরিবর্তে ডিজিটাল কারেন্সির উপর জোর দিচ্ছেন চন্দ্রবাবু। জানিয়েছে, ডিজিটাল কারেন্সি এবং প্রযুক্তিচালিত শাসনই ভবিষ্যৎ। সেই মতো আগেও নিজের মতামত জানিয়েছেন। বিষয়টি উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। (Scrap Rs 500-2000 Currency Demands)

আরও পড়ুন: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী

৫০০, ২০০০-এর মতো বড় অঙ্কের নোট বাতিল করলে দুর্নীতির চক্র যেমন ভাঙা সম্ভব হবে, তেমনই সম্পদসৃষ্টি এবং দারিদ্র দূরীকরণের প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠবে বলে যুক্তি দিয়েছেন চন্দ্রবাবু। তাঁর কথায়, “ডিজিটাল কারেন্সি রিপোর্টে আমি নিজের মতামত জানিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, যত দ্রুত সম্ভব বিষয়টি দেখতে। এখন আবারও একই দাবি জানাচ্ছি। ভবিষ্যতেও জানাব। ৫০০, ১০০০, ২০০০ টাকার নোট বাতিল করে দেওয়া উচিত। রেখে দেওয়া উচিত শুধুমাত্র ১০০ এবং ২০০ টাকার নোট।”

আরও পড়ুন: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতারাতি বাতিল করে দেওয়া হয় আগের ৫০০ এবং ১০০০ টাকার নোট। কালোটাকা, জাল টাকা এবং দুর্নীতি রুখতেই নোটবন্দি বলে জানানো হয় সেই সময়। পরবর্তীতে যদিও ফের নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট আনা হয়। নোটবন্দির ১০ বছর পূর্তিতে এবার নতুন ৫০০, ২০০০ টাকাও বাতিল করার দাবি তুললেন চন্দ্রবাবু। 

তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবুর দাবি, সঠিক ভাবে প্রযুক্তি কার্যকর করা গেলে সম্পদ সৃষ্টি করা দুঃসাধ্য নয়। দারিদ্র দূর করাও সম্ভব। সর্বত্র ‘সিস্টেম’ পচে গিয়েছে, দুর্নীতি থাবা বসিয়েছে বলে দাবি চন্দ্রবাবুর। তাই বড় অঙ্কের টাকা বাতিল প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

২০২৩ সালের মে মাসে বিজ্ঞপ্তি জারি করে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা জানায় রিজার্ভ ব্যাঙ্ক। তবে ২০০০ টাকার নোট নিষিদ্ধ হয়নি। অর্থাৎ ২০০০ টাকার নোট এখনও আইনত স্বীকৃত। তবে চাইলে রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে গিয়ে তা বদলে নেওয়া যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *