ওয়েলিংটন: নিউজ়িল্যান্ডের মাটিতে নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করে ফেলেও প্রথম টেস্টে শেষ মুহূর্তে আটকে গেল ভারতের জয়ের স্বপ্ন। ওয়েলিংটন টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। যে ফলাফলে হতাশ ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তবে তাঁর মতে, এই পিচে বোলারদের জন্য কার্যত কিছুই ছিল না।
বলের পালিশ ঠিক রাখতে থুতুর ব্যবহার ফিরিয়ে আনার পক্ষেও জোরাল সওয়াল করেছেন শুভমন। গিলের মতে, পিচ ক্রমশ ব্যাটিং সহায়ক হয়ে ওঠা এবং বল দ্রুত নরম হয়ে যাওয়াই ভারতের পক্ষে ২০টি উইকেট নেওয়ার লক্ষ্য আরও কঠিন করে তুলেছিল।
নিউজ়িল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১২০ ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়ে নেয়। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে গিল বলেন, ‘আমি কিছুটা হতাশ তো বটেই। আমি যে ফলাফল চেয়েছিলাম, সেটা পাইনি। কিন্তু খেলায় এমনটা হতেই পারে। গত ছয়-সাত বছরে আমরা খুব বেশি ম্যাচ ড্র করিনি।’
প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডকে ৭০/৫ করে দিয়ে চাপে ফেলে দিয়েছিল ভারত। কিন্তু এরপর হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপ্স দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। তাঁদের ব্যাটে ভর করে ৩৬৮ রান তোলে নিউজ়িল্যান্ড। জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে পারেনি ভারত। ফলে শেষ দিন পর্যন্ত ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করে নিউজ়িল্যান্ড।
Wellington, New Zealand | Over exclusion of Mohammed Siraj from the New Zealand Test match, Test Captain Shubman Gill says, “Siraj is a great player and a great bowler who has done very well for India. Before all of that, he is a good friend of mine. Leaving him behind was a very tough decision for me as well. It was a tough decision for me. But you have to see which bowlers are in form. I had this conversation with him before the match and told him that he would be missing this match. He understood the logic behind it and why someone else was picked.” (file pic of Shubman Gill)
— ANI (@ANI) November 23, 2026
গিলের মতে, ম্যাচ যত এগিয়েছে, পিচ ততই ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠেছে। বল নরম হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন শুভমন। তাঁর দাবি, ২৫-৩০ ওভারের মধ্যেই বল নরম হয়ে যাচ্ছিল। ফলে বোলারদের পক্ষে যথেষ্ট স্যুইং কিংবা পিচ থেকে বাউন্স আদায় করা কঠিন হয়ে পড়ছিল। পাশাপাশি করোনা অতিমারীর সময় থেকে বলের ঔজ্জ্বল্য বাড়াতে থুতুর ব্যবহার নিষিদ্ধ থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শুভমন বলেছেন, ‘পিচ থেকে যদি সাহায্য না পাওয়া যায় এবং বলও যদি নরম হয়ে যায়, তাহলে বোলারদের পক্ষে উইকেট নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ব্যাটের কানায় লাগা বলও তখন স্লিপ কর্ডন পর্যন্ত পৌঁছয় না। পিচে যদি খুব বেশি মুভমেন্ট না থাকে, তাহলে এলবিডব্লিউয়ের মাধ্যমেও ব্যাটারদের আউট করা কঠিন হয়ে যায়। বল এখানে অবশ্যই বড় ভূমিকা পালন করে। একটা বিষয় আমি বুঝতে পারি না। কোভিডের এতদিন পরেও কেন বলের পালিশ ঠিক রাখতে থুতুর ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে না? আমরা তো কোভিডের সময়কাল অনেক আগেই পেরিয়ে এসেছি। আমার মনে হয়, দলগুলিকে বলের উপর থুতু ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।’
আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
