Snake Vs Peacock Feathers: কার্বলিক অ্যাসিডও ফেল…! ‘এটি’ই সাপের ভয়ঙ্কর যম, দূর থেকে দেখলেই লেজ গুটিয়ে পালাবে বিষধর a peacock feather was placed before a venomous cobra what happened next left everyone wide eyed with astonishment | লেটেস্ট পাঁচমিশালি খবর
গোরখপুর গ্রামটি আজমগড়ের লালগঞ্জ তহসিলের অন্তর্গত। স্থানীয়দের কাছ থেকে সাপুড়ে গুড্ডু মৌর্য খবর পান যে, গ্রামের একটি বাড়িতে দুটি কিং কোবরা ঢুকে পড়েছে। সেখানে পৌঁছে তিনি বাড়ির কিছু সরঞ্জাম সরিয়ে দেন। ঠিক সেই সময়ে, এক যুবক তাঁর হাতে একটি ময়ূরের পালক তুলে নেয়। মৌর্য এ বিষয়ে জিজ্ঞাসা করলে তাকে বলা হয় যে, এই পালকটি বাড়িতে পোকামাকড় ও সাপ ঢুকতে দেবে না। যেহেতু গ্রামের অনেকেই এই বিশ্বাসকে সমর্থন করছিলেন, তাই সাপুড়ে গুড্ডু মৌর্য বিষয়টি নিজে যাচাই করার সিদ্ধান্ত নেন।