সেঞ্চুরিয়ন: প্রথম টেস্টে তাও সামান্য হলেও লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে লজ্জার আত্মসমর্পণ করলেন নাজমুল হোসেন শান্তরা। দক্ষিণ আফ্রিকার কাছে আড়াই দিনের মধ্যে ইনিংস ও ২১৯ রানে হেরে গেল বাংলাদেশ। সেই সঙ্গে আফ্রিকা ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে বিধ্বস্ত করল।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে খেলা দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনেই শেষ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা শুধু এক ইনিংসেই ব্যাটিং করে, দল ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। বাংলাদেশ তাদের দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৭৫ রান করতে পারে। 

আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতাতে পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মাল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি ব্যাটিংয়ে ১০০ রান করেন। পাশাপাশি দুই ইনিংসেই বোলিং করে ৮ উইকেট নেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাল্ডার ৭ উইকেট তুলে নেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কেস একারম্যান ২৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৫০ রানের ইনিংস খেলেন। 

ম্যাচের হাইলাইটস

দক্ষিণ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ মাত্র ৯১ রানে গুটিয়ে যায়। দলের হয়ে মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন। দলের মোট ৮ জন ব্যাটারই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। বাকিদের মধ্যে অনরিক নখিয়া ২টি, ভিয়ান মাল্ডার এবং শিমরন হেটমায়ার ১টি উইকেট পান। 

জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। আয়োজক দেশ ৪০৩ রানের লিড পায়। দলের হয়ে মার্কেস একারম্যান ১৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া মাল্ডার ১০০ রান করেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও খালিদ আমেদ ২টি করে উইকেট নেন। 

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮৪ রানে অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি এক ইনিংস ও ২১৯ রানের বিরাট ব্যবধানে জিতে নেয়। 

আরও পড়ুন: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *