নয়াদিল্লি: রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা উচিত নয় বলে মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাঁর মতে, দেশের প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার উপর শ্রদ্ধা থাকা আবশ্যক। শুধু তাই নয়, দেশের বিচারবিভাগের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, কোনও বিষয়ে মতপার্থক্য থাকলেও, তা যেন নৈতিক যুক্তির উপর দাঁড়িয়েই হয়। (CJI Surya Kant)

সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন CJI সূর্যকান্ত। তিনি বলেন, “বিচারবিভাগের দায়িত্ব হল, যুক্তির প্রতি উন্মুক্ত মনোভাব নিয়ে চলা, ভিন্ন ভিন্ন যুক্তি নিয়ে আলোচনা করা, দেখতে হবে, নৈতিক যুক্তির উপর ভিত্তি করেই যেন সিদ্ধান্ত গৃহীত হয়। বিচারবিভাগের কর্তৃত্ব দেশের সাংবিধানিক ব্য়বস্থার অপরিহার্য বৈশিষ্ট। বিচারবিভাগের এই কর্তৃত্বের উপর মানুষের আস্থা অর্জন করে যেতে হবে প্রতিনিয়ত।” (Supreme Court)

আরও পড়ুন: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির

সাংবিধানিক গণতন্ত্রে মতবিরোধ কোনও দুর্বলতা নয় বলেও মন্তব্য করেন CJI সূর্যকান্ত। তাঁর কথায়, “অবশ্যই প্রশ্ন তুলতে, চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং ভিন্নমত পোষণে সক্ষম হতে হবে। আত্মবিশ্বাস থাকলে সমালোচনার মুখোমুখি হয়ে নাগরিকদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার ক্ষমতা থাকা উচিত। ভিন্নমতকে চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত নয়। বরং সততা এবং প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রতি শ্রদ্ধাবোধ দ্বারা যেন আলোচনা পরিচালিত হয়।”

প্রতিষ্ঠানের সমালোচকদের উদ্দেশেও এদিন বার্তা দেন CJI সূর্যকান্ত। বলেন, “প্রতিষ্ঠানের উপর আক্রমণ যেন রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত না হয়। পরিস্থিতি আপনার অনুকূলে যাচ্ছে না বলেই প্রতিষ্ঠানকে আক্রমণ করতে হবে, এমনটা না হয় যেন।”

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?

সংবিধানের গুরুত্ব তুলে ধরতে গিয়ে CJI সূর্যকান্ত বলেন, “সংবিধানের প্রকৃত মূল্যায়ন নির্ভর করে সাধারণ মানুষের কাছে সেটির তাৎপর্য কতটা, তার উপর। একজন সাধারণ নাগরিকের কাছে সংবিধান শুধুমাত্র কিছু অনুচ্ছেদের সমষটি নয়। বরং প্রশাসনিক সিদ্ধান্ত ন্য়ায়সঙ্গত হলে, ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষিত থাকলে, মানুষ নিজের কথা বলার সুযোগ পেলে, সরকারকে স্বেচ্ছাচারিতা থেকে বিরত রাখা গেলে মানুষ সংবিধানের গুরুত্ব অনুভব করেন। সীমিত সম্পদের অধিকারী কোনও মানুষ যখন প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে পারেন, বিশ্বাস করেন যে নিরপেক্ষ ভাবে তাঁর অভিযোগটি শোনা হবে,  সেই সময় সংবিধান অর্থবহ হয়ে ওঠে তাঁদের কাছে। দুর্বলের সঙ্গে কী আচরণ করছেন কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে কতটা ইচ্ছুক, ভুল সংশোধনে কতটা আগ্রহী, তার মাধ্যমেই সংবিধানের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ ঘটে। সংবিধানে যা লেখা রয়েছে, যে আশ্বাসবাণী রয়েছে, বাস্তবে তা কতটা প্রতিফলিত হবে, তা নির্ভর করে প্রতিষ্ঠানগুলি তাদের ক্ষমতা কী ভাবে প্রয়োগ করছে তার উপর।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *