আগরতলা।।আসন্ন পুর নির্বাচন ২০২৬-কে সামনে রেখে শুক্রবার বিকেল ৫টায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে জেলা স্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজ্য নির্বাচন কমিশনার পি. কে. চক্রবর্তী র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত আগরতলা পুর নিগমের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে গৃহীত পরিকল্পনা সমূহ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার পি. কে. চক্রবর্তী ছাড়াও পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার পুলিশ সুপার নমিত পাঠক রাজ্য পুলিশের আইজি সহ উচ্চপদস্থ আধিকারিক, অফিসার, সেক্টর অফিসার, অবজারভার সহ অন্যান্য আধিকারিকরা।

বৈঠকে ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকর্মীদের দায়িত্ব বণ্টন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন ও জেলা প্রশাসন যৌথভাবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *