কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে জয়ী হয়েছেন জিতু কমল (Jeetu Kamal)। তাঁকে এবং সৌরভ দাসকে (Sourav Das) টাস্ক দেওয়া হয়েছিল যে, একটি রিক্সায় বসে থাকতে হবে। জিতু আর সৌরভ রিক্সায় দীর্ঘক্ষণ বসেছিলেন বটে, কিন্তু শেষমেষ জিতু ধাক্কা মারেন সৌরভকে। টাল সামলাতে না পেরে, রিক্সার একাংশ ভেঙে পড়ে যান সৌরভ। আর এই ঘটনাতেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েন জিতু। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হন সৌরভ। আর এই পরিস্থিতিতে জিতুর প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়েছে। কী লেখা হয়েছে তাতে? 

সৌরভকে রিক্সা থেকে ধাক্কা মেরে নামানো, জিতুর তরফে কী প্রতিক্রিয়া এল?

জিতুর প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ভালবাসা আর যুদ্ধে সমস্ত কিছুই নৈতিক। অনৈতিক বলে কিছুই নেই। পাশাপাশি এই পোস্টে তুলে ধরা হয়েছে, মহাভারতের প্রসঙ্গও। সেখানে উল্লেখ করা হয়েছে যে, শ্রীকৃষ্ণ যুদ্ধজয়ের জন্য ছলের আশ্রয় নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন কৌশল এবং ছল প্রয়োগ করে যুদ্ধে জিতেছিলেন, তাহলে এক্ষেত্রে কেন জিতুকে টার্গেট করার কথা হচ্ছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জিতুর অনুরাগীরা। তবে সোশ্যাল মিডিয়ায় সৌরভের বাবা জিতুর নাম করে একটি পোস্ট করেছেন এবং কটাক্ষ করেছেন অভিনেতাকে। জিতুকে সোশ্যাল মিডিয়ায় ‘অমানবিক’ এবং ‘খুনি’ বলেও দাগিয়ে দেওয়া হয়েছে। তবে জিতু যে কোনও ভুল করেননি, এমনটাই জানিয়েছেন বিগ বস। টাস্ক শেষের পরে বিগ বসের তরফ থেকে জানানো হয়, অন্য কেউ ২ প্রতিযোগীকে ধাক্কা মেরে বা ঠেলে রিক্সা থেকে নামাতে পারবেন না। কিন্তু ২ প্রতিযোগী নিজেদের মধ্যে কীভাবে খেলবেন, সেটা একান্তই তাঁদের ব্যাপার। 

বিগ বসের ঘরের ঘটনা নিয়ে কী বলছেন দর্শনা?

অন্যদিকে বিগ বসের ঘরে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন দর্শনাও। দর্শনার কথায়, ‘আমি গতকালের এপিসোডটা পুরোটা দেখেছি, সৌরভের খেলাও দেখেছি। তাই শুধু ওকে নিয়েই কথা বলতে পারি। ও যেভাবে খেলেছে, আমার ওকে নিয়ে ভীষণ গর্ব হচ্ছে। গোটা টাস্কটা ও যেভাবে পারফর্ম করেছে.. যতটা সততা দিয়ে, যতটা খেটে.. সেটা প্রমাণ করে যে সৌরভ ব্যক্তিজীবনে ঠিক কেমন মানুষ। দর্শকেরা সবাই দেখতে পাচ্ছেন, সৌরভ কেমন.. আলাদা করে আমায় আর কিছু বলতে হবে না। তবে একটাই কথা বলতে চাই, এই খেলার নিয়মটা সবার জন্য সমান হওয়া উচিত। যাঁরা সৌরভের অনুরাগী, সৌরভকে নিয়ে যাঁরা চিন্তিত রয়েছেন, ওকে ভালবাসছেন, সমর্থন করছেন.. তাঁদের সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আর বলতে চাই, আপনারা চিন্তা করবেন না। সৌরভ সুস্থ আছে, ভাল আছে। ওকে চিকিৎসকেরা পরীক্ষা করেছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপনারা চিন্তা করবেন না।’

 

আরও পড়ুন: Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *