কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) নিজের টাস্কের কারণে সোশ্যাল মিডিয়ার একাংশের কাছে সমালোচিত হচ্ছেন, অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। তবে বিগ বসের ঘরে, প্রথম ফাইনালিস্ট হয়ে গেলেন তিনিই। ‘টিকিট টু ফিনালে’-তে জিতে, সরাসরি ফাইনালে চলে গেলেন তিনি। তবে দিন শেষে টাস্ক শেষ করে জিতু ক্যামেরার সামনে গিয়ে বলেন যে, তিনি এই টিকিট চান না। শেষ পর্যন্ত লড়াই করতে চান তিনি। এই সুযোগ ফিরিয়ে দিতে চান। তবে যেভাবে জিতু সৌরভকে এই টাস্কে হারিয়েছেন, সেই পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচিত হয়েছে। এমন কী করেছেন জিতু?

সৌরভকে হারিয়ে কেন বিতর্কে জিতু?

ব়্যাম্পে দাঁড়িয়ে থেকে শুরু করে বস্তা বয়ে আনা.. এই সমস্ত টাস্কে ধীরে ধীরে লড়াই থেকে বেরিয়ে গিয়েছিলেন তনুশ্রী, রণিতা, নিরঞ্জন এবং মনামীরা। শেষমেষ লড়াইতে টিঁকে ছিলেন জিতু এবং সৌরভ। তাঁদের টাস্ক ছিল, একটি রিক্সায় বসে থাকতে হবে। এই টাস্ক ছিল ধৈর্য্যের। টাস্ক চলাকালীন বাড়ির অন্যান্য সদস্যরা চেষ্টা করবেন এই দুই সদস্যকে রিক্সা থেকে নামানোর। টাস্কের মধ্যে তাঁদের ২ জনকে নামানোর জন্য গায়ে দেওয়া হয় বরফ জল এবং শেভিং ফোম। তবে একটা সময়ে সৌরভকে ধাক্কা মারেন জিতু। সামান্য অসাবধান হওয়ার কারণে, রিক্সা থেকে পড়ে যান সৌরভ। টাস্ক জিতে, ‘টিকিট টু ফিনালে’ পেয়ে যান জিতু। এই ঘটনার পরে ঘরের কিছু সদস্য রাগে ফেটে পড়েন। রিক্সা থেকে পড়ে গিয়ে আহত হন সৌরভ, তাঁর চিকিৎসারও প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিতুর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন।

ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতিপ্রিয়ার

এই ঘটনার পরেই, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের কমেন্টে লেখেন, ‘একটা সাদামাঠা প্রশ্ন আমার.. আমি যদি কোনও ক্রাইম করে ‘সরি’ বলি, তাহলে আমায় ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে ‘সরি’ বললে হবে তো?’ অভিনেত্রী অবশ্য এই পোস্টে কারও নেননি। কিন্তু এই কথা প্রত্যেকেই জানেন যে, জিতু আর দিতিপ্রিয়া একে অপরের বিপরীতে একটি ধারাবাহিকে অভিনয় করতেন। তবে এই ধারাবাহিক চলাকালীনই কিছু সমস্যা তৈরি হয় জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যে। নায়কের কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন নায়িকা। নায়ক-নায়িকা বাকবিতণ্ডা দিয়ে সমস্যার শুরু হলেও, শেষ পর্যন্ত শ্যুটিংয়েও তার প্রভাব পড়েছিল। অবশেষে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। তাঁর জায়গায় আসেন শিরিন পাল। তবে দিতিপ্রিয়ার এই পোস্ট দেখে অনেকেই মনে করেছেন, বিগ বসের ঘরে জিতু কমলের ব্যবহার প্রসঙ্গেই এই মন্তব্য তিনি করেছেন। 

 

আরও পড়ুন: Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *