আগরতলা ।। দীপাবলির উৎসবকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে উঠেছে ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান সংঘের মন্দির প্রাঙ্গণ। মন্দিরে আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী পুজো ও মেলা।

সোমবার ছিল এই উৎসবের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল কুমারী পূজা। ধর্মীয় রীতিনীতি মেনে কুমারীকে দেবীরূপে প্রতিষ্ঠা করে পূজা ও আরাধনা করা হয়। হিন্দু শাস্ত্রে কুমারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই এই পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও আবেগ।

পাশাপাশি মন্দিরে শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে ভক্তদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। তিন দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনেও ভক্তি, আধ্যাত্মিকতা ও উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *