নিজস্ব প্রতিনিধি ।। শান্তির বাজার : দীপাবলিকে কেন্দ্র করে সোমবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো মুহুরীপুরের রাজ রাজেশ্বরী পর্যটন উৎসব-২০২৬ উদযাপন কমিটি।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় ৫টি বিভাগে দেড় শতাধিক কচিকাঁচা অংশগ্রহণ করে। রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হয় মুহুরীপুরের রাজ রাজেশ্বরী পর্যটন উৎসব-২০২৬। দুদিনব্যাপী এই উৎসব চলবে সোমবার পর্যন্ত। এই উৎসবকে কেন্দ্র করে নানা কর্মসূচির আয়োজন করা হয় প্রস্তুতি কমিটির পক্ষ থেকে। তারই অঙ্গ হিসাবে সোমবার দুপুরে রাজ রাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় এক বসে আঁকো প্রতিযোগিতা।
৫টি পৃথক পৃথক বিভাগে হয় এই প্রতিযোগিতা। তাতে এলাকার প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সোমবার সন্ধ্যা ৭টায় প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে রাজ রাজেশ্বরী পর্যটন উৎসব-২০২৬ উদযাপন কমিটির তরফ থেকে।
