আগরতলা: আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ বিশাল কুমার এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।
পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকর্মীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয় বলে জানা গেছে।
নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন ও পুলিশ। ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন।
