ওয়েলিংটন: একেবারে যেন কাপর্ন কপি। ফের এক ম্য়াচ এবং ফের একবার প্রথমে ব্যাটিং করে ভারতে আগুনে ফাস্ট বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করল নিউজ়িল্যান্ড। প্রথমের মতো দ্বিতীয় ওয়ান ডেতেও কিউয়িরা দু’শোর গণ্ডি পার করতে পারল না। এদিন ভারতীয় ফাস্ট বোলাররাই নিলেন আট উইকেট।
এদিন গুরুনুর ব্রার চার উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার। আকিব নবি ও অংশুল কম্বোজও দুই উইকেট নেন, দুই সাফল্য পান অক্ষর পটেল। কিউয়িদের হয়ে কেবল ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনারই খানিকটা লড়াই দেখানোর চেষ্টা করেন। তাতেও ভারতীয় দলের বিরুদ্ধে আজ মাত্র ১৩৪ রানে গুটিয়ে গেল নিউজ়িল্যান্ডের ইনিংস।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
